1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
বৈরুতের হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহত, ইসরায়েলের দাবি - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম
জ্বালানি তেলের নতুন দাম কার্যকর ঘোষণা; আজ থেকে শুরু এআই চ্যাটবটে কখনোই যেসব সংবেদনশীল তথ্য শেয়ার করবেন না ঝিনাইদহ মহেশপুরে বজ্রপাতে গৃহবধূ নিহত মেসি ও এএফএ’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণা মামলা ঘিরে হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের

বৈরুতের হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহত, ইসরায়েলের দাবি

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ২১৭ বার পঠিত
ইসরায়েলের দাবি

লেবাননের রাজধানী বৈরুতে গতকাল সোমবার ইসরায়েলি হামলায় সুহেইল হুসেইন হুসেইনি নামে হিজবুল্লাহর সদর দপ্তরের এক জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন, দাবি করেছে ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলের ভাষ্যমতে, সুহেইল হুসেইনি ইরান থেকে অস্ত্র সংগ্রহ ও সেগুলো হিজবুল্লাহর বিভিন্ন ইউনিটের মধ্যে বিতরণের কাজে জড়িত ছিলেন।

এছাড়াও, হিজবুল্লাহর বিভিন্ন স্পর্শকাতর প্রকল্পের বাজেট প্রণয়ন এবং ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত ছিলেন সুহেইল। এসব প্রকল্পের মধ্যে রয়েছে হিজবুল্লাহর যুদ্ধ পরিকল্পনাও।

ইসরায়েলের এই দাবির ব্যাপারে হিজবুল্লাহ তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

গত ২৭ সেপ্টেম্বর বৈরুতে ব্যাপক ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হন। তার সঙ্গে ইরানের রেভল্যুশনারি গার্ডস কোরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নিলফোরুশানও ছিলেন এবং তিনিও হামলায় প্রাণ হারান।

হাসান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচিত হচ্ছেন হাশেম সাফিউদ্দিন। তবে গতকাল শুক্রবার থেকে হাশেম সাফিউদ্দিনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। লেবাননের একটি নিরাপত্তা সূত্র শনিবার এ তথ্য জানিয়েছে।

গত বৃহস্পতিবার রাতের শেষভাগে বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল। হামলাগুলো হাশেম সাফিউদ্দিনের অবস্থান লক্ষ্য করে পরিচালিত হয়েছিল, যেখানে তিনি একটি ভূগর্ভস্থ বাংকারে ছিলেন।

সূত্র: আল জাজিরা

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..