1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
মিরপুরে চলন্ত গাড়িতে হঠাৎ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় নিয়ন্ত্রণ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

শিরোনাম

মিরপুরে চলন্ত গাড়িতে হঠাৎ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় নিয়ন্ত্রণ

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ১৯৪ বার পঠিত
মিরপুরে চলন্ত গাড়িতে হঠাৎ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় নিয়ন্ত্রণ
this is a collected or created picture for Janatar Jagoron news.

ঢাকা, মিরপুর

মিরপুর বাংলা কলেজের সামনে রাত ৮টার দিকে একটি চলন্ত গাড়িতে হঠাৎ আগুন ধরে যায়। গাড়িটির নাম্বার ১১-৭৩৯৮। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়িটি চলন্ত অবস্থায় ছিল এবং হঠাৎ ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে শুরু করে। কয়েক মুহূর্তের মধ্যেই তা আগুনে রূপ নেয়।

প্রাথমিকভাবে স্থানীয় ওয়াসার একটি গাড়ি আগুন নেভানোর চেষ্টা চালায়। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় তা নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে দ্রুত কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

গাড়ির চালক ও যাত্রীদের মধ্যে কেউ হতাহত হননি বলে জানা গেছে। তবে গাড়িটির সামনের অংশ সম্পূর্ণ পুড়ে গেছে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ধারণা করছেন, ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লাগতে পারে।

এ ঘটনায় মিরপুর সড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল পুনরায় শুরু হয়।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..