1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
মিরপুর রিপোর্টার্স ক্লাব-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

শিরোনাম
মেসি ও এএফএ’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণা মামলা ঘিরে হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের হারাম উপার্জনে ইবাদত কবুল হয় না ইসলামের স্পষ্ট নির্দেশ পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে প্রধানমন্ত্রীর বার্তা

মিরপুর রিপোর্টার্স ক্লাব-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট: সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ২৫৮ বার পঠিত
মিরপুর রিপোর্টার্স ক্লাব

সাংবাদিকদের ঐক্য ও সহযোগিতাই পারে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে!

রাজধানী ঢাকা মিরপুরের ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন “মিরপুর রিপোর্টার্স ক্লাব” -এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৩ মার্চ রবিবার ক্লাব মিলনায়তনে মিরপুর রিপোর্টার্স ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী সংসদের সভাপতি ও দৈনিক আমার প্রণের বাংলাদেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে, অন্যান্য সাংবাদিক সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ,বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্পাদক- প্রকাশকগণ,সিনিয়র সাংবাদিকগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার নানা শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে আগত অতিথিরা সকল সাংবাদিক ও সাংবাদিক সংগঠনের উত্তরোত্তর উন্নয়ন সম্পর্কে সংক্ষিপ্ত দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। সংগঠনের গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন,ঐক্য একটি সমাজ উন্নয়নের অন্যতম চাবিকাঠি। সাংবাদিক পেশাটা অত্যন্ত চ্যালেঞ্জিং একটি পেশা, এই পেশায় পারস্পরিক সহযোগিতা ও ঐক্যবদ্ধাতা পেশার সাথে যুক্তদের উন্নতি এবং নানা প্রতিকূলতা জয় করতে নিয়ামক হিসেবে কাজ করবে। তঁরা আশাবাদ ব্যক্ত করে বলেন, “মিরপুর রিপোর্টার্স ক্লাব” সাংগঠনিক নিয়মের মধ্যে থেকে সাংবাদিক ও সাংবাদিকতা পেশার উৎকর্ষ সাধনে সফল ভাবে এগিয়ে যাবে। পরে হযরত মাওলানা লোকমান হোসেনের পরিচালনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে সকল মুসলিম উম্মাহর জন্য দোয়া চেয়ে মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন দৈনিক সকালের সময় পত্রিকার প্রকাশক ও সম্পাদক নূর হাকিম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান আহমেদ আবু জাফর, বাউল সম্রাট কুদ্দুস বয়াতি, মিরপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম কাদের, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন জামাল, বিশিষ্ট রাজনৈতিক মোঃ জাহিদুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক মাহফুজুর রহমান,বিশিষ্ট ব্যবসায়ী এম এ এইচ আকবর,মিরপুর রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি কাজী শরিফ নেওয়াজ লালন, সহ-সভাপতি নুরুজ্জামান মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আফজাল আকাশ, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক আনিস মাহমুদ লিমন, দপ্তর সম্পাদক সোহাগ হাওলাদার, অর্থ সম্পাদক মোঃ জসিমউদদীন, প্রচার সম্পাদক আসাদুজ্জামান নূর,ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম খান, নির্বাহী সদস্য গোলাম মোর্শেদ বাহার প্রমুখ।”মিরপুর রিপোর্টার্স ক্লাব”এর নবগঠিত কার্য নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোঃ ইস্রাফিলের সঞ্চালনায় ও উপস্থিত সকলের ইফতার গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..