বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
২৪ ঘণ্টায় পুলিশের সাঁড়াশি অভিযান: ঢাকা থেকে গ্রেপ্তার ২১৯ জন, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ!
জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় ঢাকা মহানগরীতে বিশাল সাঁড়াশি অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ২১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে ৫৬টি মামলা দায়ের করা হয়েছে, যা নগরবাসীর মধ্যে আলোচনার ঝড় তুলেছে।
রোববার (২৩ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।
ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের বরাতে তিনি জানান, শুক্রবার (২২ মার্চ) রাত ১২টা ১ মিনিট থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকার ৫০টি থানা এলাকায় নিরাপত্তা রক্ষায় ডিএমপির ৬৬৭টি টহল টিম মাঠে ছিল। এরমধ্যে রাতের শিফটে ৩৪০টি এবং দিনের শিফটে ৩২৭টি টিম কাজ করে। মোবাইল পেট্রোল টিম ছিল ৪৭৯টি, ফুট পেট্রোল টিম ৭৩টি এবং হোন্ডা পেট্রোল টিম ১১৫টি। পাশাপাশি ৭১টি গুরুত্বপূর্ণ স্থানে পুলিশি চেকপোস্ট বসানো হয়।
অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে রয়েছে আটজন ডাকাত, ৯ জন ছিনতাইকারী, এক জন চাঁদাবাজ, সাত জন চোর, ১৭ জন মাদক কারবারি, ৪৪ জন পরোয়ানাভুক্ত আসামিসহ আরও অনেকে। পুলিশের এ ব্যাপক অভিযানে অপরাধীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে।