1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
দৈনিক সংগ্রামের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের শুভেচ্ছা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

শিরোনাম
মেসি ও এএফএ’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণা মামলা ঘিরে হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের হারাম উপার্জনে ইবাদত কবুল হয় না ইসলামের স্পষ্ট নির্দেশ পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে প্রধানমন্ত্রীর বার্তা

দৈনিক সংগ্রামের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের শুভেচ্ছা

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ২০২ বার পঠিত
ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের শুভেচ্ছা
this is a collected or created picture for Janatar Jagoron news.

কাওসার রহমান চৌধুরী, বসুন্ধরা আবাসিক এলাকা

বাংলাদেশের অন্যতম প্রাচীন এবং সমৃদ্ধশালী সংবাদপত্র দৈনিক সংগ্রাম এর সুবর্ণ জয়ন্তী (৫০ বছর পূর্তি) উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ।

এ উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেন। প্রতিনিধি দলটি ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং সংবাদপত্রটির দীর্ঘ পথচলায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির, কেন্দ্রীয় মজলিসে কর্মপরিষদ সদস্য ও মহানগরী দক্ষিণের নায়েবে আমীর ড. হেলাল উদ্দীন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি মো. দেলোয়ার হোসেন এবং মো. কামাল হোসাইন। এছাড়াও উপস্থিত ছিলেন মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম এবং সহকারী প্রচার ও মিডিয়া সম্পাদক আবদুস সাত্তার সুমন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা দৈনিক সংগ্রামের ঐতিহ্য, সাহসী সাংবাদিকতা এবং দেশের সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে এর ভূমিকার প্রশংসা করেন। তারা জানান, একটি সংবাদপত্র শুধু খবর পরিবেশনই নয়, বরং সমাজ গঠনে বিশাল ভূমিকা পালন করে থাকে। সংগ্রাম তার দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে জাতিকে সঠিক দিকনির্দেশনা দিয়েছে এবং সত্য প্রকাশে আপোষহীন থেকেছে।

বক্তারা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দৈনিক সংগ্রামকে অভিনন্দন জানিয়ে এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং ভবিষ্যতেও তাদের ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..