1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
হাজারীবাগে ইডেন কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

শিরোনাম
মেসি ও এএফএ’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণা মামলা ঘিরে হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের হারাম উপার্জনে ইবাদত কবুল হয় না ইসলামের স্পষ্ট নির্দেশ পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে প্রধানমন্ত্রীর বার্তা

হাজারীবাগে ইডেন কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • সর্বশেষ আপডেট: শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ১৯৬ বার পঠিত
ইডেন কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ
this is a collected or created picture for Janatar Jagoron news.

রাজধানীর হাজারীবাগ এলাকার একটি হোস্টেল থেকে ইডেন মহিলা কলেজের এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। ছাত্রীর নাম পুষ্পিতা বিশ্বাস (২১)।

ময়নাতদন্তের জন্য পুষ্পিতার মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।

ওসি মো. সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে হাজারীবাগ থানা এলাকার একটি মহিলা হোস্টেল থেকে তাঁরা ইডেন কলেজের শিক্ষার্থী পুষ্পিতার নিথর দেহ উদ্ধার করেন। তাঁর নিথর দেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল। পরে তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশ কর্মকর্তা সাইফুল ইসলাম আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুষ্পিতার মৃত্যু ‘আত্মহত্যাজনিত’। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে।

পুষ্পিতা বিশ্বাসের গ্রামের বাড়ি জামালপুরে বলে জানা গেছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..