1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
আসাদগেটে সিএনজির সঙ্গে ট্রাকের সংঘর্ষে ব্যবসায়ীর মৃত্যু! - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

শিরোনাম
মেসি ও এএফএ’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণা মামলা ঘিরে হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের হারাম উপার্জনে ইবাদত কবুল হয় না ইসলামের স্পষ্ট নির্দেশ পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে প্রধানমন্ত্রীর বার্তা

আসাদগেটে সিএনজির সঙ্গে ট্রাকের সংঘর্ষে ব্যবসায়ীর মৃত্যু!

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ১৭৬ বার পঠিত
আসাদগেটে সিএনজির সঙ্গে ট্রাকের সংঘর্ষে ব্যবসায়ীর মৃত্যু
this is a collected or created picture for Janatar Jagoron news.

ঢাকার মোহাম্মদপুরের আসাদগেট এলাকায় সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ ঘটেছে। এতে আদম আলী (৫৫) নামের একজন যাত্রী গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জানা গেছে, আদম আলী সিএনজিতে করে তার ভাতিজাকে নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে যাচ্ছিলেন।

শুক্রবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আদম আলী ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বাসিন্দা ছিলেন এবং সেখানে নবীনগর বাজারে কাপড়ের ব্যবসা করতেন।

তার আরেক ভাতিজা মাসুম জানান, “গতকাল গ্রামে আমাদের চাচাতো ভাই শাকের আলী বিদ্যুৎস্পৃষ্ট হন। উন্নত চিকিৎসার জন্য আমার চাচা তাকে নিয়ে প্রথমে ধানমন্ডির পপুলার হাসপাতালে যান। সেখান থেকে ইবনে সিনা হাসপাতালে যাওয়ার পথে আসাদগেট এলাকায় দ্রুতগতির একটি ট্রাক সিএনজিটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজির অন্য যাত্রীরা সামান্য আহত হলেও আমার চাচা আদম আলী গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হন। তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে ৩০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।”

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহত ব্যবসায়ীর মরদেহ বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে অবহিত করেছি।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..