1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
রাজধানীর শৃঙ্খলা ফিরিয়ে আনতে সেনাবাহিনীর অভিযান - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

শিরোনাম
হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের হারাম উপার্জনে ইবাদত কবুল হয় না ইসলামের স্পষ্ট নির্দেশ পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে প্রধানমন্ত্রীর বার্তা হরমুজ প্রণালিতে আটকে থাকা বাংলাদেশি জাহাজ নিয়ে ইরানের বার্তা

রাজধানীর শৃঙ্খলা ফিরিয়ে আনতে সেনাবাহিনীর অভিযান

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ১৭৫ বার পঠিত
সেনাবাহিনী

রাজধানীর খিলক্ষেতের ৩০০ ফিট সড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাত ১১টা থেকে ১টা পর্যন্ত চেকপোস্ট এলাকায় সেনাবাহিনী, ট্রাফিক পুলিশ এবং থানা-পুলিশ একত্রে অভিযান পরিচালনা করে।

অভিযানে মোট ১৩৬টি মামলা দায়ের করা হয়। পাশাপাশি জরিমানা হিসেবে আদায় করা হয় ২ লাখ ৩৪ হাজার ৫০০ টাকা। মাদক গ্রহণ, সরকারি কাজে বাধা প্রদান এবং সিগন্যাল অমান্য করার মতো অপরাধের জন্য ১২ জনকে আটক করা হয়।

এ ছাড়া ২৭টি মোটরসাইকেল এবং ২টি প্রাইভেট কার জব্দ করা হয়। জানানো হয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের খিলক্ষেত থানায় হস্তান্তর করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন সেনা কর্মকর্তা বলেন, মামলা করা গাড়ির মধ্যে বেশিরভাগই ছিল মোটরসাইকেল, কিছু প্রাইভেট কারও ছিল। সিগন্যাল অমান্য, গাড়ির রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এই মামলা দায়ের, গাড়ি জব্দ এবং চালকদের আটক করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..