রবিবার, ৩১ মে ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
অনলাইন ডেস্ক ,
পাবনার ঈশ্বরদীতে ট্র্যাজেডি—রেললাইনে হেডফোন কানে দিয়ে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে প্রাণ হারিয়েছেন ইমরান হোসেন (২৪) নামের এক তরুণ। শুক্রবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ঈশ্বরদী–পাবনা রেলপথের ভবানীপুর এলাকায় ঘটে এ মর্মান্তিক দুর্ঘটনা।
স্থানীয়রা জানান, সকালে জমিতে শ্রমিক দিয়ে কাজ তদারকির পর ইমরান রেললাইনের পাশে হাঁটছিলেন। কানে হেডফোন লাগানো থাকায় পেছন থেকে ছুটে আসা ঢালারচর এক্সপ্রেস ট্রেনের শব্দ তিনি টের পাননি। মুহূর্তেই ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের মামা আনোয়ার হোসেন বাচ্চু জানান, ইমরান হিসাববিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছিলেন। পরিশ্রমী ও বিনয়ী এই তরুণের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে।
ঈশ্বরদী জিআরপি থানার ওসি জিয়াউর রহমান গণমাধ্যমকে বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।”