1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
অভিযানে গিয়ে গণপিটুনির শিকার পুলিশ - Janatar Jagoron

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার পুলিশ

  • সর্বশেষ আপডেট: বুধবার, ৭ মে, ২০২৫
  • ৪১৯ বার পঠিত
পুলিশের উপর হামলা

অভিযানে গিয়ে উল্টো পুলিশের উপরেই হামলা!
অনলাইন ডেস্ক


যশোরের চৌগাছায় আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর চাঞ্চল্যকর হামলার ঘটনা ঘটেছে। ওসি আনোয়ার হোসেনসহ পুলিশের সাত সদস্য হামলার শিকার হন। আহতদের মধ্যে এএসআই লাভলুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

মঙ্গলবার (৬ মে) সন্ধ্যায় উপজেলার মাকাপুর গ্রামে এই উত্তেজনাকর ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আহত পুলিশ সদস্যদের বর্ণনা অনুযায়ী, নিয়মিত মামলার আসামি ধরতে এসআই মেহেদী হাসান মারুফ ও এসআই উত্তমের নেতৃত্বে ফোর্স মাকাপুরে অভিযানে যায়। তারা সিয়াম নামে এক আসামিকে গ্রেপ্তার করে। তখন স্থানীয় একদল দুষ্কৃতিকারী পুলিশের কাজে বাধা দেয় এবং আসামিকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।

খবর পেয়ে ওসি আনোয়ার হোসেন অতিরিক্ত ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে আসামি নিয়ে ফেরার সময় দুর্বৃত্তরা ওসিসহ পুলিশ সদস্যদের উপর পুনরায় হামলা চালায়। এতে ওসিসহ ৭ পুলিশ সদস্য আহত হন। গুরুতর আহত এএসআই লাভলুকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আনোয়ারুল আবেদীন জানান, আহত সাত পুলিশ সদস্য চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। তাদের মধ্যে একজনের মাথায় গুরুতর আঘাত রয়েছে, বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন জানান, আসামি সিয়ামকে থানায় আনা হয়েছে। হামলার ঘটনায় তিনিসহ ৭ জন আহত হয়েছেন। সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..