1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে ঢাকায় আজ বিক্ষোভের ঝড় - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

শিরোনাম
মেসি ও এএফএ’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণা মামলা ঘিরে হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের হারাম উপার্জনে ইবাদত কবুল হয় না ইসলামের স্পষ্ট নির্দেশ পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে প্রধানমন্ত্রীর বার্তা

ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে ঢাকায় আজ বিক্ষোভের ঝড়

  • সর্বশেষ আপডেট: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১৬৭ বার পঠিত
ইসরায়েলি বর্বরতা

ইসরায়েলের নির্মম গণহত্যায় ফুঁসে উঠেছে ঢাকা, রাস্তায় জনতার সুনামি!

আজ সোমবার রাজধানী ঢাকায় ফিলিস্তিনে চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে উত্তাল হয়ে উঠবে রাজপথ। বিভিন্ন সংগঠন, রাজনৈতিক দল, আলেম সমাজ ও শিক্ষার্থীদের ব্যানারে দিনব্যাপী পালিত হবে প্রতিবাদী কর্মসূচি। শহরের নানা প্রান্তে বিক্ষোভের ঢেউ ছড়িয়ে পড়বে, তৈরি হবে প্রতিবাদী জনস্রোত।

সকালের কর্মসূচি

প্রথম প্রতিবাদ কর্মসূচি শুরু হবে সকাল ১০টায় বসুন্ধরা গেটে। এখানে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা একত্রিত হয়ে ফিলিস্তিনের নিরীহ মানুষের জন্য সংহতির বার্তা পৌঁছে দেবেন।

মধ্যাহ্নের কর্মসূচি

সকাল ১১টা ৩০ মিনিটে যাত্রাবাড়ী মোড়ে আলেম সমাজের ব্যানারে হবে জোরালো প্রতিবাদ। পাশাপাশি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ৮ নম্বর গেটেও মিলিত হবেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

দুপুর ১২:৩০ মিনিটে বৃহত্তর উত্তরার শিক্ষার্থীরা একত্র হবেন বিএনএস সেন্টারে। ‘গাজা বাঁচাও, মানবতা রক্ষা করো’ স্লোগানে উত্তাল হয়ে উঠবে রাজপথ।

জোহরের পর কর্মসূচি

জোহরের নামাজ শেষে বায়তুল মোকাররমে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের প্রতিবাদ কর্মসূচি। একই সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অবস্থান নেবেন শিক্ষক-শিক্ষার্থীরা।

বিকেলের কর্মসূচি

  • ৩:৩০টায় – বায়তুল মোকাররমে বাংলাদেশ লেবার পার্টির প্রতিবাদ
  • ৩:৩০টায় – প্রেসক্লাবে খেলাফত মজলিস
  • ৪টায় – মহাখালীতে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তর
  • ৪টায় – ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে শিক্ষার্থী ও নাগরিক সমাজ
  • ৪টায় – ইউনিসেফ বাংলাদেশ অফিসের সামনে ফুলকুড়ি আসরের কর্মসূচি
  • ৪:৩০টায় – মিরপুর ১০ গোলচত্বরে স্থানীয় জনগণ ও ছাত্রসমাজের মিলিত প্রতিবাদ
  • ৫টায় – শাহবাগে এনসিপি (ন্যাশনাল কনসার্ন ফর প্যালেস্টাইন)
  • ৫টায় – বায়তুল মোকাররমে জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণ

প্রতিবাদের বার্তা

এই সকল কর্মসূচিতেই ইসরায়েলের নির্মম গণহত্যার তীব্র নিন্দা ও আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতার কড়া সমালোচনা করা হবে। আয়োজকরা বলেন, গাজা আর রাফা যেন আজ মৃত্যুপুরী—আর বিশ্ব বিবেক নিশ্চুপ দর্শক।

আজকের এ কর্মসূচিগুলো স্পষ্ট বার্তা দিচ্ছে: ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের মানুষের হৃদয়ে চলছে এক অদম্য গণজাগরণ।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..