বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
আজ আনুমানিক বিকাল ০৩ ঘটিকায় এয়ারপোর্ট এপিবিএন এর একটি দল গোপন সংবাদের উপর ভিত্তি করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে উত্তরা ৯ নম্বর সেক্টরের সোহাগ বাস কাউন্টারের কাছের ‘ঢাকা ইন্টারন্যাশনাল হোটেল’ থেকে প্রায় ৬০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট(১৩) এপিবিএন।
আজ (৬ মার্চ) দুপুর আনুমানিক ১৪:৩৫ ঘটিকায় সোপাল অভিযান চালিয়ে ৩০৯ নম্বর কক্ষ থেকে ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো: শাহিনুর মন্ডল শাহীন (৩৭), পিতা: মো: শামছুল হক মন্ডল, মাতা: মোছা: শাহেরা বেগম, স্থায়ী ঠিকানা: পার্বতীপুর, যাত্রাপুর ইউনিয়ন, কুড়িগ্রাম সদর, কুড়িগ্রাম, বর্তমান ঠিকানা: দক্ষিণ ভাঙ্গাহাটি, মাওনা ইউনিয়ন, শ্রীপুর, গাজীপুর। অপর জন হলেন, মো: শাহাদৎ হোসেন পাপন (৩৪), পিতা: মো: রোস্তম সরকার, মাতা: শামসুন্নাহার, স্থায়ী ঠিকানা: চান্দাপাড়া লালতীর, বাসন থানা, গাজীপুর সদর, গাজীপুর
প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক ব্যক্তিরা ইয়াবার অবৈধ ব্যবসা চালিয়ে আসছিলেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ তদন্ত চালাচ্ছে।
এদিকে, মাদক ব্যবসার বিরুদ্ধে অভিযান আরও তীব্র করার কথা জানিয়েছে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।