1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ঘরে বসেই থাই স্বাদের ম্যাঙ্গো স্টিকি রাইস - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

ঘরে বসেই থাই স্বাদের ম্যাঙ্গো স্টিকি রাইস

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ২৪৫ বার পঠিত
ম্যাঙ্গো স্টিকি রাইস

থাই স্বাদ এখন আপনার হাতের মুঠোয়!
অনলাইন ডেস্ক

আপনার যেসব বন্ধুরা থাইল্যান্ডে বেড়াতে গেছেন, নিশ্চয়ই তাদের মুখে একবার হলেও একটি বিশেষ খাবারের কথা শুনেছেন। কিংবা আপনি যদি নিজেই থাইল্যান্ড ঘুরে এসে থাকেন, তবে একটি মিষ্টি-নোনতা স্বাদের খাবার নিশ্চয়ই আজও মনে আছে—ম্যাঙ্গো স্টিকি রাইস। কিন্তু আজকের এই রেসিপি দেখলে আপনাকে আর থাইল্যান্ড পর্যন্ত উড়ে যেতে হবে না! ঘরেই তৈরি করে নিতে পারবেন সুস্বাদু, কোমল স্বাদের ম্যাঙ্গো স্টিকি রাইস। তাছাড়া, এখন তো পাকা আমের ভর মৌসুম, তাই দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন এই অনন্য স্বাদের ডেজার্ট।

এই থাই মিষ্টান্ন বানাতে লাগবে গ্লুটিনাস রাইস অথবা বিন্নি চাল। আমাদের দেশে বিন্নি চাল খুব সহজে পাওয়া যায়। এক কাপ বিন্নি চাল এক ঘণ্টা পানিতে ভিজিয়ে রেখে তারপর আধা ঘণ্টা স্টিম করতে হবে।

চাল স্টিম হওয়ার সময়েই তৈরি করে ফেলুন নারকেলের সস। দুই কাপ নারকেলের দুধ লাগবে, চাইলে কোরানো নারকেল থেকে নিজেই দুধ বের করতে পারেন। না হলে গণমাধ্যমে আলোচিত যে কোনো সুপার শপ থেকেই কেনা যেতে পারে প্রস্তুত নারকেলের দুধ।

একটি প্যানে নারকেলের দুধ, আধা কাপ চিনি আর আধা চা চামচ লবণ মিশিয়ে হালকা আঁচে রান্না করুন। চাইলে মিষ্টির মাত্রা নিজের মতো করে কমাতে বা বাড়াতে পারেন। দুধটা একটু ঘন হয়ে এলে এক কাপ পরিমাণ আলাদা তুলে রাখুন।

এরপর বাকি নারকেলের দুধে স্টিম করা ভাত ঢেলে ভালোভাবে মিশিয়ে ঢেকে রাখুন ১৫–২০ মিনিট। মনে রাখবেন, এই সময়ে চুলা বন্ধ থাকবে। এই অপেক্ষাতেই তৈরি হবে সেই ম্যাজিক—বিন্নি চাল মাখামাখা হয়ে যাবে নারকেলের মোলায়েম সসে।

এবার পরিবেশন। একটি পাকা আম ঠান্ডা করে খোসা ছাড়িয়ে পাতলা করে কেটে নিন। একটি প্লেটে নারকেল-ঘ্রাণে ভরা স্টিকি রাইস দিয়ে পাশে সাজান আমের স্লাইস। উপরে দিন সেই তুলে রাখা নারকেলের সস ও সামান্য ভাজা তিল।

এই পরিমাণে সহজেই তিনজন মিলে উপভোগ করতে পারবেন এই লোভনীয় থাই ডেজার্ট।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..