1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
গরমে প্রাণ জুড়ানো টক দই বেগুন রেসিপি - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

গরমে প্রাণ জুড়ানো টক দই বেগুন রেসিপি

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ১৩৭ বার পঠিত
টক দই বেগুন রেসিপি

গরমে ক্লান্তি দূর করে মনটা ঠান্ডা করবে এমন কিছু খুঁজছেন?
অনলাইন ডেস্ক

গরমে প্রাণ জুড়ানো টক দই, আর সেটাই যদি হয় মজাদার রান্নার নায়ক—তাহলে তো কথাই নেই! সবার প্রিয় বেগুন আর হালকা টক দইয়ের মেলবন্ধনে তৈরি এই সহজ পদটি একবার মুখে দিলেই মনে হবে, আহা, কী স্বাদ! এই গরমে খাবারের টেবিলে রাখতে পারেন একেবারে নতুন স্বাদের দই-বেগুন।

উপকরণ:

  • টক দই – ২ কাপ
  • বেগুন (ডুমা ডুমা করে কাটা) – ১ কাপ
  • পেঁয়াজবাটা – ১ চা-চামচ
  • শর্ষে – অল্প পরিমাণ
  • লবণ – স্বাদমতো
  • চিনি – ১ টেবিল চামচ
  • শর্ষের তেল – অল্প পরিমাণ

রান্নার প্রণালি:
প্রথমেই বেগুনগুলো মাঝারি আকারে কেটে ভালো করে ধুয়ে নিন। এরপর শর্ষের তেলে হালকা বাদামি করে ভেজে তুলে রাখুন। এবার আসল প্রস্তুতি শুরু—দইটাকে অল্প পানিতে এমনভাবে ফেটাতে হবে যেন একেবারে মসৃণ হয়, কোনো রকম দানা বা ছানা যেন না থাকে।

একটি পাত্রে আবার অল্প শর্ষে ফোড়ন দিন। তার ওপর দিন পেঁয়াজবাটা এবং হালকা আঁচে একটু ভেজে নিন। পেঁয়াজ নরম হয়ে আসলে ফেটানো দই ঢেলে দিন। এবার চিনি ও লবণ দিয়ে একবার ভালো করে নেড়ে ফুটে উঠতে দিন। তবে খেয়াল রাখবেন, দই যেন বেশি না ফুটে যায়, তাহলে ফেটে গিয়ে রান্নার সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাবে।

সবশেষে ভেজে রাখা বেগুন গুলো দইয়ের মধ্যে দিয়ে দিন। একবার নেড়ে নামিয়ে ফেলুন চুলা থেকে।

এই বেগুন-দইয়ের পদটি গরমে ভাতের সঙ্গে খেতে যেমন উপাদেয়, তেমনি স্বাস্থ্যের জন্যও উপকারী। টক দই শরীর ঠান্ডা রাখে, হজমে সাহায্য করে আর বেগুনে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট। তাই এই গরমে টকদই দিয়ে বানানো বেগুনের এই পদ একেবারে নিখুঁত একটা সাইডডিশ!

আজই ট্রাই করুন আর চমকে দিন পরিবারের সবাইকে নতুন এক স্বাদের অভিজ্ঞতা

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..