1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
রসনার রাজ্যে কাঁচা আম-মিষ্টি আলুর মেলবন্ধন - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

রসনার রাজ্যে কাঁচা আম-মিষ্টি আলুর মেলবন্ধন

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১১৯ বার পঠিত
কাঁচা আম-মিষ্টি আলুর মেলবন্ধন

“গরমে ভাত ঠাণ্ডা আর এই এক পদেই মন ঠান্ডা!”
অনলাইন ডেস্ক

গ্রীষ্মকালে সাদা ভাত, এক ঢেলা মসুর ডাল আর পাশে যদি থাকে টক-মিষ্টি এক পদ—তাহলেই জমে যায় দুপুরের খাবার। আজ থাকছে এমনই এক স্বাদের রেসিপি, যেখানে কাঁচা আম আর মিষ্টি আলুর জুটি তৈরি করবে এক দারুণ টক-মিষ্টি স্বাদ।

প্রয়োজনীয় উপকরণ:
– মাঝারি কাঁচা আম ১টি (লম্বা করে কাটা)
– মাঝারি মিষ্টি আলু ২টি (লম্বা করে কাটা)
– রসুন কুচি সিকি কাপ
– সয়াবিন তেল সিকি কাপ
– কালো জিরা ১ চিমটি
– সাদা শর্ষে ১ গ্রাম, পাঁচফোড়ন ১ গ্রাম
– শুকনো মরিচ ২টি
– লবণ স্বাদমতো, চিনি ১ চা-চামচ
– হলুদ ও জিরার গুঁড়া আধা চা-চামচ করে
– পানি পরিমাণমতো

রান্নার পদ্ধতি:
প্রথমে আম কেটে ধুয়ে নিন এবং বলক ওঠা পানিতে অল্প ভাপে দিন। মিষ্টি আলু কেটে ধুয়ে নিন। হাঁড়িতে তেল গরম করে পাঁচফোড়ন, শর্ষে, শুকনো মরিচ দিয়ে ফোড়ন দিন। রসুনকুচি দিয়ে নেড়ে বাদামি রং হওয়া পর্যন্ত ভাজুন। এরপর কাঁচা আম, মিষ্টি আলু, লবণ, গুঁড়ামসলা দিয়ে হালকা নেড়ে দিন। উপযুক্ত পরিমাণে পানি দিন ও সেদ্ধ করুন। যখন আম কিছুটা গলে যাবে, আর গ্রেভি ঘন হবে, তখন চিনি দিয়ে ভালোভাবে নেড়ে নামিয়ে ফেলুন।

পরিবেশন টিপস:
গরম সাদা ভাতের সঙ্গে পরিবেশন করুন। ওপরে ছিটিয়ে দিন সামান্য কালো জিরা ও সাদা সরিষা। এই রেসিপি মাছ কিংবা ডালের সঙ্গে খেতে একেবারে স্বর্গীয়!

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..