1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
রমজানে ঘরে তৈরি ফুলকো বেগুনি: মচমচে হওয়ার গোপন রহস্য - Janatar Jagoron

রমজানে ঘরে তৈরি ফুলকো বেগুনি: মচমচে হওয়ার গোপন রহস্য

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১৬৬ বার পঠিত
গোপন রহস্য

সাদিকা জাহান

ইফতারে বেগুনি না থাকলে অনেকেরই ইফতারের আনন্দ অসম্পূর্ণ থাকে। মচমচে ও ফুলকো বেগুনির স্বাদ ইফতার টেবিলকে করে তোলে আরো আকর্ষণীয়। রমজানের সময় অধিকাংশ মানুষই ঘরেই বেগুনি তৈরি করে থাকেন। তবে অনেকেরই বেগুনি মচমচে বা ফুলকো হয় না। একটু যত্ন ও সঠিক রেসিপি মানলে আপনিও তৈরি করতে পারেন মচমচে ও ফুলকো বেগুনি। চলুন, জেনে নিই বেগুনি তৈরির সঠিক পদ্ধতি।

উপকরণ:

  • বেগুন: ১টি
  • বেসন: ১ কাপ
  • চালের গুঁড়া: ১ টেবিল চামচ
  • কর্নফ্লাওয়ার: ১ টেবিল চামচ
  • লবণ: পরিমাণমতো
  • আদা বাটা: আধা চা চামচ
  • রসুন বাটা: আধা চা চামচ
  • ভাজা জিরার গুঁড়া: আধা চা চামচ
  • ভাজা ধনিয়া গুঁড়া: আধা চা চামচ
  • শুকনো মরিচের গুঁড়া: ১ চা চামচ
  • তেল: ভাজার জন্য

প্রস্তুত প্রণালি:

প্রথমে একটি পাত্রে বেসন নিন এবং তাতে চালের গুঁড়া, কর্নফ্লাওয়ার, লবণ, আদা বাটা, রসুন বাটা, ভাজা জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং শুকনো মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি ঘন করতে পরিমাণমতো পানি দিন এবং ভালোভাবে ফেটে নিন। মিশ্রণটি এক ঘণ্টা ঢেকে রেখে দিন।

এরপর বেগুন ভালোভাবে ধুয়ে লম্বা ও পাতলা করে কেটে নিন। কাটা বেগুনের উপর সামান্য লবণ, হলুদ এবং শুকনো মরিচের গুঁড়া মাখিয়ে ১০ মিনিট রেখে দিন।

কড়াইতে পর্যাপ্ত তেল গরম করুন। বেগুনের টুকরোগুলো বেসনের মিশ্রণে ডুবিয়ে নিয়ে ডুবো তেলে বাদামি ও মচমচে হওয়া পর্যন্ত ভাজুন।

তেলে থেকে তুলে কিচেন টিস্যুর উপর রেখে বাড়তি তেল শুষে নিন। গরম গরম মচমচে বেগুনি পরিবেশন করুন।

পরামর্শ:

বেগুন পাতলা করে কাটলে ভাজা সহজ হয় এবং বেগুনি ফুলকো হয়। চালের গুঁড়া ও কর্নফ্লাওয়ার ব্যবহারে বেগুনি মচমচে হয়।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..