1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
রেস্টুরেন্টের স্বাদ এবার ঘরেই, ঈদের মাংস রেসিপি - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

রেস্টুরেন্টের স্বাদ এবার ঘরেই, ঈদের মাংস রেসিপি

  • সর্বশেষ আপডেট: শনিবার, ৩১ মে, ২০২৫
  • ২৪০ বার পঠিত
ঈদের মাংস রেসিপি

ঈদের আয়োজনে খাসির মাংস হোক রেস্তোরাঁর স্বাদের ঘরোয়া জাদুতে
অনলাইন ডেস্ক

ঈদ মানেই সুস্বাদু খাবারে ভরপুর এক আনন্দঘন দিন। আর এই দিনে খাসির মাংস না থাকলে যেন উৎসবটাই অসম্পূর্ণ থেকে যায়। কিন্তু এবার আপনার হাতেই তৈরি হোক এমন এক স্পেশাল খাসির মাংস, যা স্বাদে হার মানাবে হোটেল-রেস্টুরেন্টের রান্নাকেও! চলুন জেনে নিই একেবারে বাঙালিয়ানা ঘরোয়া কায়দায় ঝালঝালে, সুগন্ধে ভরা খাসির মাংস রান্নার এক অসাধারণ রেসিপি।

ম্যারিনেশনের উপকরণ:
১ কেজি খাসির মাংস, ২ টেবিল চামচ করে আদা ও রসুন বাটা, আধা কাপ টক দই, আধা চা-চামচ হলুদ গুঁড়া, ২ টেবিল চামচ সরিষার তেল ও স্বাদমতো লবণ। সব উপকরণ ভালো করে মিশিয়ে মাংস কমপক্ষে দুই ঘণ্টা ম্যারিনেট করে রাখুন।

রান্নার উপকরণ:
৫টি পেঁয়াজ পাতলা করে কুচি করা, ২টি টমেটো কুচি, আধা চা-চামচ হলুদ গুঁড়া, ১ চা-চামচ মরিচ গুঁড়া, ১ টেবিল চামচ ধনে গুঁড়া, ৫টি আস্ত কাঁচা মরিচ, ২টি শুকনা মরিচ, ২টি তেজপাতা, ৪টি করে দারুচিনি, এলাচি ও লবঙ্গ, ১ চা-চামচ জিরা, আধা চা-চামচ গরম মসলার গুঁড়া, স্বাদমতো লবণ, ১ চা-চামচ চিনি ও আধা কাপ সরিষার তেল।

রান্নার প্রণালি:
একটা ভারী তলায় হাঁড়িতে সরিষার তেল গরম করে তাতে তেজপাতা, দারুচিনি, এলাচি, লবঙ্গ ও জিরা ফোড়ন দিন। এরপর কুচানো পেঁয়াজ দিয়ে দিন এবং সোনালি রঙ না হওয়া পর্যন্ত ভাজুন। এরপর চিনি দিয়ে আরও একটু ভাজুন, এতে সুন্দর ক্যারামেলাইজড রঙ আসবে। এবার দিন আদা-রসুন বাটা, হলুদ, মরিচ ও ধনে গুঁড়া এবং টমেটো কুচি। ভালোভাবে কষিয়ে নিন যতক্ষণ না তেল উপরে উঠে আসে।

ম্যারিনেট করা মাংস দিয়ে দিন, এবং ধৈর্য ধরে ২৫–৩০ মিনিট কষিয়ে নিন। এরপর পরিমাণমতো গরম পানি দিয়ে দিন এবং ঢাকনা দিয়ে ৩০–৪৫ মিনিট সেদ্ধ করুন। মাংস নরম হয়ে গেলে উপর থেকে গরম মসলার গুঁড়া ও কাঁচা মরিচ ছড়িয়ে ৫ মিনিট ঢেকে রাখুন।

পরিবেশন টিপস:
রুটি, পরোটা বা গরম ভাতের সঙ্গে এই ঘরোয়া স্টাইলে রান্না করা খাসির মাংস পরিবেশন করলে ঈদের আনন্দ হবে দ্বিগুণ!

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..