1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
সহজ রেসিপিতে রেস্টুরেন্ট স্বাদের গরুর মাংস ভুনা - Janatar Jagoron

সহজ রেসিপিতে রেস্টুরেন্ট স্বাদের গরুর মাংস ভুনা

  • সর্বশেষ আপডেট: বুধবার, ২৮ মে, ২০২৫
  • ২৭৯ বার পঠিত
গরুর মাংস ভুনা

গরুর মাংস ভুনা—ঘ্রাণেই জিভে জল, স্বাদে একেবারে মন মাতানো
অনলাইন ডেস্ক

ঈদ হোক বা অতিথি আপ্যায়ন—গরুর মাংস ভুনা না থাকলে যেন জমেই না! তবে সেই সাধারণ ভুনা থেকে একটু আলাদা, একটু ঘরোয়া কিন্তু রেস্টুরেন্টের স্বাদ পেতে চাইলে এবার ট্রাই করুন একেবারে মনমাতানো একটি রেসিপি।

যা যা লাগবে:
১ কেজি গরুর হাড্ডিসহ মাঝারি টুকরো মাংস, ৬টা মিহি কুচানো পেঁয়াজ, দেড় চা-চামচ মরিচগুঁড়া, ১ চা-চামচ হলুদগুঁড়া, ২ চা-চামচ ধনেগুঁড়া, ১ চা-চামচ জিরাগুঁড়া, ২ টেবিল চামচ রসুনবাটা, ২ টেবিল চামচ আদাবাটা, ১ চা-চামচ গরমমসলার গুঁড়া, ৪টি টুকরো করা টমেটো, ফালি করে কাটা ৫টি কাঁচা মরিচ, ২ টেবিল চামচ ধনেপাতাকুচি, লবণ স্বাদমতো, আর আধা কাপ তেল।

রান্নার কৌশল:
প্রথমেই প্রেশার কুকারে টমেটো, ধনেপাতা আর তেল বাদে বাকি সব উপকরণ একসঙ্গে মেশান। এক কাপ পানি দিয়ে চাপ দিয়ে নিন ভালো করে। এদিকে একটি প্যানে তেল গরম করে দিন কাটা টমেটো। ঢেকে দিন মাঝারি আঁচে। টমেটো নরম হলে তাতে দিন সেদ্ধ করে রাখা মাংস পুরো মসলা সহ। শুরু করুন কষানো পর্ব—১০ থেকে ১৫ মিনিট ভালোভাবে কষিয়ে নিন যতক্ষণ না তেল ওপরে ভেসে ওঠে।

এরপর ঢাকনা দিয়ে মাঝারি আঁচে আরও ১৫-২০ মিনিট রান্না করুন। এখন ঢেলে দিন গরমমসলা ও কাঁচা মরিচ। দিন শেষে আরও ১০ মিনিট ধরে রান্না করুন। যখন দেখবেন ঝোলটা গা-মাখা হয়ে এসেছে আর ঘ্রাণে টান পড়ছে পেটে, তখন ছড়িয়ে দিন ধনেপাতা।

পরিবেশন করুন গরম গরম পরোটা, রুটি কিংবা পোলাওয়ের সঙ্গে। প্রতিটি কামড়ে থাকবে ঝাঁজ, মসলা আর ঘরের আদুরে রান্নার ঘ্রাণ।

এই গরুর মাংস ভুনা একবার খেলে, বারবার চাইবেন রান্না করতে!

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..