সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
বৃষ্টি, গল্প আর এক কাপ চায়ের সঙ্গে চাই মুখে লেগে থাকা দইয়ের চপ!
অনলাইন ডেস্ক
মুচমুচে আর দারুণ স্বাদের একটি চপের নাম শুনেছেন, যাতে মুখে দিলেই টক দইয়ের ঝাল-মিষ্টি ঘ্রাণ মনটাকেই হালকা করে দেয়? হ্যাঁ, কথা হচ্ছে ভিন্ন স্বাদের “দইয়ের চপ” নিয়ে! চায়ের সঙ্গে ভাজাভুজি যারা পছন্দ করেন, তাদের জন্য এটি হতে পারে একেবারেই নতুন একটি অভিজ্ঞতা। চলুন জেনে নেওয়া যাক এই দারুণ মুখরোচক চপটি কীভাবে বানাবেন।
যা যা লাগবে:
প্রস্তুত প্রণালি:
প্রথমে দইটিকে একটি পাতলা কাপড়ে বেঁধে ঝুলিয়ে রাখুন অন্তত আধা ঘণ্টা। এতে বাড়তি পানি ঝরে যাবে এবং দইটি ঘন হয়ে উঠবে। এবার এক বাটিতে দই, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা মরিচ, রসুন, গরম মসলা ও লবণ মিশিয়ে নিন। মিশ্রণটি চপের মতো ছোট ছোট গোল আকারে তৈরি করে নিন।
অন্য একটি পাত্রে বেসন, চালের গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচ গুঁড়া ও লবণ দিয়ে অল্প অল্প পানি দিয়ে ঘন গোলা তৈরি করে নিন। যেন চপগুলো সহজে ডুবিয়ে নেওয়া যায়।
এখন তৈরি করা দইয়ের চপগুলো ওই বেসনের গোলায় ডুবিয়ে ডুবো তেলে ভাজুন। হালকা সোনালি রঙ ধরলেই তুলে ফেলুন।
পরিবেশনের পরামর্শ:
চায়ের সঙ্গে পরিবেশন করুন এই মুচমুচে দইয়ের চপ। চাইলে সঙ্গে দিতে পারেন ধনেপাতা ও টক-ঝাল চাটনি।
টিপস:
চপে এক্সট্রা ফ্লেভার আনতে পারেন ভাজা জিরা গুঁড়ো ও সামান্য চাট মসলা ছিটিয়ে। ঝটপট বানিয়ে ফেলুন এই অন্যরকম চপ আর তাক লাগিয়ে দিন সবাইকে!