সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সাধারণ ডাম্পলিং নয়, ঝাল টুইস্টে মজার এক হট রেসিপি—চেখে দেখুন এবার ভিন্নতা!
অনলাইন ডেস্ক
চিকেন ডাম্পলিং তো অনেকেই খেয়েছেন। কিন্তু তাতে যদি যোগ হয় হট টমেটো সস আর স্পাইসি গ্রেভির এক ঝাল-চকচকে টুইস্ট, তাহলে স্বাদ হয়ে ওঠে একেবারে অন্যরকম! আজকের রেসিপিতে আছে সেই অনন্য মেজাজের গ্রেভি সসে চিকেন ডাম্পলিং—যা চটজলদি স্ন্যাকসের তালিকায় জায়গা করে নিতে পারে অনায়াসেই।
উপকরণ ভাগে ভাগ:
👉 পুরের জন্য (ক):
👉 ময়দার খোলসের জন্য (খ):
👉 গ্রেভির জন্য (গ):
প্রণালি:
প্রথমে মুরগির কিমার সঙ্গে ‘ক’ ভাগের সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন। অন্যদিকে ‘খ’ উপকরণ একসঙ্গে মিশিয়ে মসৃণ ডো তৈরি করুন। ছোট ছোট রুটি বেলে মাঝখানে পুর দিয়ে ডাম্পলিং তৈরি করুন।
এবার গ্রেভি বানানোর পালা—একটি প্যানে তেল গরম করে রসুন কুচি হালকা ভেজে নিন। এরপর ‘গ’ ভাগের বাকি উপকরণ দিয়ে মাঝারি আঁচে রান্না করুন। গ্রেভি ঘন হয়ে এলে তাতে ডাম্পলিং দিয়ে এক মিনিট ঢাকা দিয়ে রেখে দিন। চুলা বন্ধ করে গরম গরম পরিবেশন করুন এই সুস্বাদু হট অ্যান্ড স্পাইসি ডাম্পলিং।
ঘরোয়া আড্ডা হোক কিংবা সন্ধ্যার জলখাবার—এই রেসিপি হয়ে উঠবে আপনার স্ন্যাকস টেবিলের নতুন হিরো!