1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
পায়ের ব্যথা মুক্তির সহজ ও কার্যকর ঘরোয়া উপায় - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম
এআই চ্যাটবটে কখনোই যেসব সংবেদনশীল তথ্য শেয়ার করবেন না ঝিনাইদহ মহেশপুরে বজ্রপাতে গৃহবধূ নিহত মেসি ও এএফএ’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণা মামলা ঘিরে হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের হারাম উপার্জনে ইবাদত কবুল হয় না ইসলামের স্পষ্ট নির্দেশ

পায়ের ব্যথা মুক্তির সহজ ও কার্যকর ঘরোয়া উপায়

  • সর্বশেষ আপডেট: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ২০১ বার পঠিত
ঘরোয়া উপায়
this is a collected or created picture for Janatar Jagoron news.

আমাদের পা দুটো প্রতিদিন আমাদের পুরো শরীরের ভার বহন করে, কিন্তু অধিকাংশ সময় আমরা তাদের অবহেলা করি। দিন শেষে, কাজের চাপে, ব্যায়ামে অথবা দীর্ঘক্ষণ হাঁটাহাঁটি করার কারণে পায়ের ওপর অনেক চাপ পড়ে। এর ফলে মাঝে মাঝে পা ব্যথা করে এবং আমরা তা উপেক্ষা করি। কিন্তু, খুব সহজেই দেখা যায়, পায়ের ব্যথা বাড়তে শুরু করে। তখন অনেকেই সরাসরি পেইন কিলার খেয়ে ফেলেন, যা একেবারেই অনুচিত। কেননা, চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ধরনের ঔষধ খাওয়া উচিত নয়। ছোটখাটো ব্যথার জন্য যদি আমরা ওষুধ ব্যবহার করতে থাকি, তবে তা আমাদের শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দিতে পারে।

তবে আপনি যদি ঔষধ না নিয়ে ঘরোয়া কিছু পদ্ধতি অবলম্বন করেন, তবে পায়ের ব্যথা সহজেই কমানো সম্ভব। চলুন জেনে নেওয়া যাক কয়েকটি কার্যকরী উপায়।

তিলের তেল ও লবঙ্গ তেলের মালিশ
তিন চামচ তিলের তেলের সাথে ৩ ফোঁটা লবঙ্গ তেল মিশিয়ে পায়ের ব্যথাযুক্ত স্থানে হালকা গরম করে মালিশ করুন। এটি রক্ত সঞ্চালন বাড়ায় এবং ব্যথা কমাতে সহায়তা করে। দিনে তিনবার এই মালিশ করুন। যদি লবঙ্গ তেল না থাকে, তিলের তেলে ২টি লবঙ্গ ফুটিয়ে তেল তৈরি করে ব্যবহার করতে পারেন।

সর্ষে দানা
পায়ের ব্যথা দূর করতে সর্ষে দানা একটি প্রাচীন ও জনপ্রিয় পদ্ধতি। এক মুঠো সর্ষে দানা হালকা থেঁতো করে নিন এবং গরম পানিতে ভিজিয়ে পা ১৫ থেকে ২০ মিনিট ডুবিয়ে রাখুন। এটি ছোটখাটো ব্যথা কমাতে খুব কার্যকরী।

ভিনেগার র‍্যাপ
নতুন জুতা পরার কারণে পায়ে ব্যথা হলে ভিনেগার র‍্যাপ ব্যবহার করুন। সমপরিমাণ ভিনেগার এবং গরম পানি মিশিয়ে তোয়ালে ভিজিয়ে পায়ে পেঁচিয়ে ৫ মিনিট রাখুন। পরে ঠান্ডা পানিতে মিশিয়ে আবার ৫ মিনিট রাখুন। এই পদ্ধতি ব্যথা কমাতে সাহায্য করবে।

বরফ
পা মচকে গেলে বরফ খুব কার্যকরী। আইস প্যাক দিয়ে আক্রান্ত স্থানে ঘষে নিন, ব্যথা কমে যাবে। তবে ১০ মিনিটের বেশি বরফ না ব্যবহার করা ভালো।

এসেনসিয়াল অয়েল
রোজমেরি বা পেপারমিন্ট এসেনসিয়াল অয়েলও পায়ের ব্যথা কমাতে উপকারী। গরম পানিতে কয়েক ফোটা এসেনসিয়াল অয়েল দিয়ে পা ডুবিয়ে কিছুক্ষণ রাখুন। এরপর পা মুছে ফেলুন, ব্যথা কমে যাবে।

সতর্কতা
এই ঘরোয়া উপায়গুলো শুধুমাত্র সাধারণ পায়ের ব্যথায় কার্যকর। পুরনো বা গুরুতর ব্যথা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..