শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
ডিম প্রোটিনের একমাত্র সেরা উৎস নয়, কিছু সবজি তার চেয়েও বেশি প্রোটিন সরবরাহ করতে সক্ষম। এইসব সবজি শুধু প্রোটিনই নয়, বরং ভিটামিন, খনিজ, এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। এদের খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করলে শুধু প্রোটিনের চাহিদাই পূর্ণ হবে না, পাশাপাশি স্বাস্থ্য উপকারিতাও বাড়বে। চলুন, জেনে নেওয়া যাক কোন কোন শাকসবজি ডিমের চেয়েও বেশি প্রোটিন প্রদান করতে পারে।
ব্রকলি, যা প্রোটিনের অন্যতম চমৎকার উৎস, প্রতি ১০০ গ্রামে ২.৮ গ্রাম প্রোটিন সরবরাহ করে। এক কাপ রান্না করা ব্রকলি প্রায় ৫.৭ গ্রাম প্রোটিন দেয়, যা একটি ডিমের চেয়েও বেশি। ব্রকলি ভিটামিন, ফোলেট, পটাসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, যা হৃদরোগের ঝুঁকি কমাতে এবং হজমে সাহায্য করে।
হোয়াইট বাটন মাশরুমও প্রোটিনে সমৃদ্ধ। কাঁচা মাশরুমে প্রতি ১০০ গ্রামে ৩.১ গ্রাম প্রোটিন থাকে, তবে রান্না করার পর এর ঘনত্ব বাড়ে। এক কাপ রান্না করা মাশরুম ৫-৭ গ্রাম প্রোটিন সরবরাহ করতে পারে। মাশরুমে রয়েছে ভিটামিন বি, সেলেনিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা মস্তিষ্কের স্বাস্থ্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
মটরশুঁটি উদ্ভিজ্জ প্রোটিনের সেরা উৎস হিসেবে পরিচিত। এক কাপ রান্না করা মটরশুঁটিতে ৮ গ্রাম প্রোটিন পাওয়া যায়, যা একটি ডিমের চেয়ে অনেক বেশি। মটরশুঁটিতে প্রোটিনের পাশাপাশি ফাইবার, ভিটামিন কে, এবং ফোলেটও রয়েছে, যা হজম, হৃদরোগ ও রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়তা করে।
সজিনার পাতা এবং ডাঁটা প্রোটিনে সমৃদ্ধ। প্রতি ১০০ গ্রাম সজিনা পাতায় প্রায় ৯ গ্রাম প্রোটিন থাকে। সজিনায় রয়েছে আয়রন, ক্যালসিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শরীরকে সুস্থ রাখে।
আরেকটি প্রোটিনের চমৎকার উৎস হলো পালং শাক। এক কাপ রান্না করা পালং শাকে প্রায় ৫.৪ গ্রাম প্রোটিন থাকে, যা শরীরের প্রয়োজনীয় পুষ্টি মেটাতে সহায়তা করে।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া