1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ইরানের সমরাস্ত্র ভান্ডার নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন আইআরজিসির উপদেষ্টা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

শিরোনাম
জ্বালানি তেলের নতুন দাম কার্যকর ঘোষণা; আজ থেকে শুরু এআই চ্যাটবটে কখনোই যেসব সংবেদনশীল তথ্য শেয়ার করবেন না ঝিনাইদহ মহেশপুরে বজ্রপাতে গৃহবধূ নিহত মেসি ও এএফএ’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণা মামলা ঘিরে হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের

ইরানের সমরাস্ত্র ভান্ডার নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন আইআরজিসির উপদেষ্টা

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১৮৪ বার পঠিত
ইরানের সমরাস্ত্র ভান্ডার

গোপন মিসাইল শহরে ঘুম হারাম করছে ইরান—শুরু হবে কখন?
অনলাইন ডেস্ক

ইরানের সামরিক শক্তির এক গোপন রহস্য হলো তাদের বিস্ময়কর মিসাইল ভান্ডার। এটি এমন এক অস্ত্রভান্ডার যা বিশ্বের অনেক দেশের ঘুম হারাম করে রেখেছে। তবে কতগুলো ক্ষেপণাস্ত্র রয়েছে, তার কোনো নির্ভরযোগ্য পরিসংখ্যান প্রকাশ করেনি তেহরান। সম্প্রতি ইসরাইলের সেনাবাহিনীর এক শীর্ষ কর্মকর্তা দাবি করেছেন, ইরানের হাতে বর্তমানে ২ হাজার থেকে আড়াই হাজার ক্ষেপণাস্ত্র রয়েছে।

তবে মাত্র ১২ দিনের সংঘাতেই এই সংখ্যা কতটা ভয়াবহ হয়ে উঠতে পারে, তার আঁচ করছে গোটা বিশ্ব। বিশ্লেষকরা মনে করছেন, ভবিষ্যতে এ সংখ্যা আরও কয়েকগুণ বৃদ্ধি পাওয়ার জোর সম্ভাবনা রয়েছে।

যদিও ইরান সরকারি পর্যায়ে কখনোই স্পষ্ট করে জানায়নি তাদের ক্ষেপণাস্ত্র ভান্ডারের পরিমাণ, তবে এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন আইআরজিসির (ইরানের বিপ্লবী গার্ড বাহিনী) গুরুত্বপূর্ণ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জাব্বারি।

আধা-সরকারি সংবাদমাধ্যম গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জাব্বারি বলেন, ইরানে যে পরিমাণ ভূগর্ভস্থ গুদাম, ‘মিসাইল সিটি’ ও সামরিক স্থাপনা রয়েছে, তার পুরোটা আজও প্রকাশ করা হয়নি। আমাদের কার্যকর ক্ষেপণাস্ত্রগুলোর একটি বড় অংশই এখনও জনসমক্ষে আনা হয়নি।

তিনি আরও বলেন, যদি ইসরায়েল বা কোনো ইহুদি রাষ্ট্র যুদ্ধের জন্য আগ্রাসন চালায়, তাহলে সেটা হবে ইতিহাসের জন্য একটি বিস্ময়কর দিন। কারণ, তখন শুধু আইআরজিসি নয়, ইরানের স্থল, নৌ ও বিমান বাহিনী একযোগে শক্তি প্রয়োগ করবে। আর তখন বোঝা যাবে—ইরান কেবল একটি দেশ নয়, একটি ভয়ংকর প্রতিরোধের নাম।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..