বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
রামপুরায় ভয়াবহ আগুন! টিভি সেন্টারের পাশে সিএনজি গ্যারেজ পুড়ে ছাই
রাজধানীর রামপুরার টিভি সেন্টারের পাশের একটি সিএনজি গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার ভোর ৫টা ২৮ মিনিটে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। প্রায় এক ঘণ্টার চেষ্টায়, সকাল ৬টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, প্রথমে চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়, পরে আরও দুটি ইউনিট যোগ দেয়। তবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।