1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
মঙ্গলবার ঢাকার যেসব এলাকায় গ্যাস বন্ধ থাকবে, দেখে নিন তালিকা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

শিরোনাম
এআই চ্যাটবটে কখনোই যেসব সংবেদনশীল তথ্য শেয়ার করবেন না ঝিনাইদহ মহেশপুরে বজ্রপাতে গৃহবধূ নিহত মেসি ও এএফএ’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণা মামলা ঘিরে হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের হারাম উপার্জনে ইবাদত কবুল হয় না ইসলামের স্পষ্ট নির্দেশ

মঙ্গলবার ঢাকার যেসব এলাকায় গ্যাস বন্ধ থাকবে, দেখে নিন তালিকা

  • সর্বশেষ আপডেট: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১৪ বার পঠিত
মঙ্গলবার ঢাকার যেসব এলাকায় গ্যাস বন্ধ থাকবে

গ্যাসের পাইপলাইন স্থানান্তর কাজের জন্য রাজধানীর বারিধারা ডিপ্লোমেটিক জোন, নিউ ডিওএইচএস, জগন্নাথপুর, নদ্দা, কালাচাঁদপুর, লিচুবাগান, জোয়ারসাহারা, কুড়াতলি ও পুরো বসুন্ধরা আবাসিক এলাকায় আগামীকাল (২৫ ফেব্রুয়ারি) টানা ১৩ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি লিমিটেড এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) আওতাধীন এমআরটি লাইন-১-এর নদ্দা ভূগর্ভস্থ স্টেশন নির্মাণকাজের জন্যই এই দীর্ঘ সময় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। মঙ্গলবার সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত বারিধারা ডিপ্লোমেটিক জোনের রোড নং ১১, ১২, ১৩, ১৪, বারিধারা নিউ ডিওএইচএস, বসুন্ধরা আবাসিক এলাকা (৩০০ ফিট পর্যন্ত) ও যুক্তরাষ্ট্র দূতাবাস সংলগ্ন অঞ্চলসহ কুড়িল বিশ্বরোড পর্যন্ত সব শ্রেণির গ্রাহক গ্যাসবিহীন থাকতে হবে।

এছাড়া, আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে রান্নার সময় দুর্ভোগে পড়তে পারেন বাসিন্দারা, বিশেষত অফিসগামী ও শিক্ষার্থীরা। যদিও তিতাস কর্তৃপক্ষ গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে, তবে নাগরিকরা বিকল্প ব্যবস্থা নিয়ে আগেভাগেই প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..