মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
কটু টক ঝাল, একটু চমক—ভাপা ডিমে এবার স্বাদের এক বিস্ফোরণ!
অনলাইন ডেস্ক
খাবারে যদি টক, ঝাল আর নরম ভাপার সম্মিলন থাকে, তবে স্বাদে জোয়ার আসবেই! একঘেয়ে ভাজাভুজির বাইরে গিয়ে আজ জানুন হাঁসের ডিম দিয়ে তৈরি ভিন্নধর্মী এক রান্না, যা আপনাকে এনে দেবে ঘরোয়া অথচ রেস্টুরেন্টের মতো স্বাদের অভিজ্ঞতা।
টক ঝাল ভাপা ডিম কারি রেসিপি
যা লাগবে:
ভাপা ডিম তৈরি:
প্রথমে একটি বড় বাটিতে ডিমগুলো ভেঙে সামান্য লবণ, অল্প হলুদ ও ২ টেবিল চামচ গরম পানি মিশিয়ে স্মুদভাবে ফেটিয়ে নিন। তেল ব্রাশ করা পুডিং বাটিতে ঢেলে কড়াইয়ে স্ট্যান্ড বসিয়ে মাঝারি আঁচে ৩০ মিনিট ভাপান। ঠান্ডা হলে কেটে নিন চৌকো টুকরায়।
ঝোলের প্রস্তুতি:
অন্য কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজবাটা দিয়ে দিন। হালকা ভাজা হলে টমেটো পেস্ট ও সব শুকনা মসলা দিয়ে দিন। ভুনে নিন যতক্ষণ না মশলার তেল ছাড়ে। এবার ছানার পানি (বা ২ টেবিল চামচ ভিনেগার ও ২ টেবিল চামচ পানি) দিয়ে দিন। ফুটে উঠলে দিন ডিমের টুকরো।
৫ মিনিট রান্নার পর তেঁতুলের ক্বাথ ও কাঁচা মরিচ দিয়ে দিন। কম আঁচে রান্না করুন যতক্ষণ না ঝোলটা মাখা মাখা হয়ে আসে।
শেষ মুহূর্তে ধনেপাতাকুচি আর ভাজা জিরা ছড়িয়ে নামিয়ে নিন।