1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল রোববার - Janatar Jagoron

শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল রোববার

  • সর্বশেষ আপডেট: শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১৮৫ বার পঠিত
শেখ হাসিনা

স্বৈরাচারের বিরুদ্ধে ন্যায়বিচারের দামামা বাজছে অবশেষে!
অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আগামীকাল রোববার স্বৈরশাসক শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করতে যাচ্ছে প্রসিকিউশন। শনিবার (৩১ মে) এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

এর আগে ১২ মে, ভয়াল জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। শেখ হাসিনাকে গণহত্যার মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতা হিসেবে চিহ্নিত করা হয়েছে ঐ প্রতিবেদনে। চিফ প্রসিকিউটর কার্যালয়ে তদন্ত সংস্থার একাধিক কর্মকর্তা উপস্থিত থেকে প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে জমা দেন।

গত ১৮ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালের তিন সদস্যবিশিষ্ট বেঞ্চ, যার নেতৃত্বে ছিলেন চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার, শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত কাজ ২০ এপ্রিলের মধ্যে শেষ করতে নির্দেশ দেন। প্রসিকিউশনের সময় প্রার্থনার পরিপ্রেক্ষিতে আদালত এই সময়সীমা নির্ধারণ করে। প্রসিকিউশনের পক্ষে শুনানি পরিচালনা করেন অতিরিক্ত চিফ প্রসিকিউটর মিজানুল ইসলাম।

উল্লেখ্য, গত বছরের ১৭ ডিসেম্বর দাখিল হওয়া পৃথক দুটি মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে তদন্ত দুই মাসের মধ্যে শেষ করতে আদেশ দিয়েছিল ট্রাইব্যুনাল।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন দমাতে আওয়ামী লীগ সরকার নিরস্ত্র জনতার ওপর নির্বিচারে গুলি চালায়। সেই আন্দোলনের মূল টার্গেট ছিল শান্তিপূর্ণ ছাত্রনেতারা। প্রাপ্ত তথ্যমতে, এই অভিযানে প্রাণ হারায় প্রায় দেড় হাজার নিরীহ নাগরিক। ৫ আগস্ট, এই বর্বরতার মধ্য দিয়েই শেখ হাসিনার ১৫ বছরের স্বৈরশাসনের অবসান ঘটে। পরবর্তীতে শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন হলে, জুলাই-আগস্টের গণহত্যার ন্যায়বিচার নিশ্চিত করতে পদক্ষেপ নেয় তারা।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..