1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ঐশ্বরিয়া রাইয়ের চেহারা নিয়ে কেন এত আলোচনা? - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

ঐশ্বরিয়া রাইয়ের চেহারা নিয়ে কেন এত আলোচনা?

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ২১৬ বার পঠিত
ঐশ্বরিয়া

ওজন নিয়ে সমালোচকদের মুখে চেপে ধরলেন ঐশ্বরিয়া!
অনলাইন ডেস্ক

হোক সাধারণ গৃহিণী কিংবা রূপালি পর্দার চমক, নারীদের শরীরে সময়ের সঙ্গে নানা পরিবর্তন আসাটাই স্বাভাবিক। তবে তারকাদের ক্ষেত্রে ওজন বাড়লেই তা যেন হয়ে ওঠে জাতীয় আলোচনার বিষয়। বিশেষ করে নারীদের ক্ষেত্রে যেন একটু বেশিই চোখে পড়ে, সমালোচনা-টিটকিরি তো লেগেই থাকে।

এই যেমন বলিউডের গ্ল্যামার কুইন এবং প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। বহুবার তাকে শুনতে হয়েছে ওজন নিয়ে কটাক্ষ।

গত কয়েক বছরে তিনি যেসব আন্তর্জাতিক বা ঘরোয়া আয়োজনে উপস্থিত ছিলেন, প্রতিবারই তার সাজগোজ, হেয়ারস্টাইল নিয়ে চর্চা হয়েছে। বিশেষ করে তার মুখমণ্ডলের পরিবর্তন অনেকের নজর এড়ায়নি। অনেকে তো সরাসরি দাবি করেছেন, তিনি নাকি প্লাস্টিক সার্জারি করিয়েছেন!

সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বরিয়ার ঝলমলে উপস্থিতি ফের আলোচনায়। লুক নিয়ে মুগ্ধতা থাকলেও, ওজন নিয়ে ট্রোলিং থামেনি। কেউ লিখেছেন, ‘চুলের স্টাইলটা বদলান, প্লিজ!’ আরেকজনের মন্তব্য, ‘মুখটা এত ফুলেছে যে আর আগের মতো লাগছে না।’

এই নেতিবাচক মন্তব্যে চরম বিরক্ত অভিনেত্রী। আবারও বডিশেমিংয়ের শিকার হয়ে উঠে এসেছে তার পুরনো এক সাহসী মন্তব্য।

কিছু বছর আগে, যখন মেয়ের জন্মের পর বেশ কিছুটা ওজন বেড়েছিল, তখনও এমন সমালোচনার শিকার হয়েছিলেন তিনি। তখন ঐশ্বরিয়া সাফ জানিয়েছিলেন— ‘আমি মোটা হয়েছি বলে আপনাদের এত সমস্যা কেন? আমার শরীর নিয়ে আপনাদের এত মাথাব্যথা কিসের?’

তিনি আরও বলেছিলেন, তখন তার প্রাধান্য ছিল শুধুই মেয়ে আরাধ্যার প্রতি। নিজের ওজন নিয়ে তার কোনো দুশ্চিন্তা ছিল না। ঐশ্বরিয়ার স্পষ্ট বক্তব্য, ‘চাইলেই পনেরো দিনের মধ্যে ওজন ঝরিয়ে ফেলতে পারি। কিন্তু আমার কোনো সমস্যা হচ্ছে না। আমি যেমন আছি, তাতেই খুশি। কে কী ভাবছে, তাতে আমার কিছু আসে-যায় না।’

এমন সাবলীল আত্মবিশ্বাসই তাকে আজও অনন্য করে তোলে। এমনটাই জানাচ্ছে গণমাধ্যম।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..