1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
জ্বর কমানোর ঘরোয়া উপায়: দ্রুত সুস্থ হওয়ার সহজ টিপস - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

শিরোনাম

জ্বর কমানোর ঘরোয়া উপায়: দ্রুত সুস্থ হওয়ার সহজ টিপস

  • সর্বশেষ আপডেট: শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১৪৯ বার পঠিত
দ্রুত সুস্থ

সাদিকা জাহান

নিয়মিত জীবনে আমরা প্রায়ই জ্বরে আক্রান্ত হই। শরীরের প্রতিরোধ ক্ষমতা দুর্বল হলে জ্বর আসতে পারে, যা কারও ক্ষেত্রে দ্রুত সেরে যায়, আবার কারও ক্ষেত্রে দীর্ঘস্থায়ী হয়। জ্বর হলে অনেকের খাওয়ার ইচ্ছা কমে যায়। অনেকেই দ্রুত সুস্থ হওয়ার আশায় নিজের মতো ওষুধ সেবন করেন, যা ক্ষতিকর হতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ নেওয়াই ভালো।

তবে কিছু ঘরোয়া উপায়ে জ্বরের তীব্রতা কমিয়ে স্বস্তি পাওয়া সম্ভব। দ্রুত আরাম পেতে নিচের পদ্ধতিগুলো অনুসরণ করতে পারেন—

ঠান্ডা পানির পট্টি

জ্বর বেশি হলে শরীরের তাপমাত্রা কমাতে ঠান্ডা পানির পট্টি ব্যবহার করতে পারেন। একটি পরিষ্কার কাপড় পানিতে ভিজিয়ে কপালে রাখুন। কিছুক্ষণ পর সেটি পুনরায় ভিজিয়ে কপালে দিন। এভাবে কয়েকবার করুন, ভালো ফল পাবেন।

তুলসী পাতার রস

তুলসী পাতা জ্বর কমাতে কার্যকর। কিছু তুলসী পাতা ভালোভাবে ধুয়ে গরম পানিতে দিন ও কিছুক্ষণ ফুটিয়ে নিন। ঠান্ডা হলে দিনে দু’-তিনবার পান করুন।

মধু ও লেবুর মিশ্রণ

এক চামচ মধু ও আধা লেবুর রস এক গ্লাস গরম পানিতে মিশিয়ে নিন। এটি ব্যাকটেরিয়া দমন করতে সাহায্য করে এবং শরীরকে সতেজ রাখে।

আদা-মধুর পানীয়

এক কাপ গরম পানিতে আদা বাটা ও মধু মিশিয়ে দিনে দুই-তিনবার পান করুন। এতে জ্বরের অস্বস্তি কমবে। আরও কার্যকর করতে চাইলে লেবুর রস যোগ করতে পারেন।

রসুনের মিশ্রণ

এক কোয়া রসুন কুচি করে গরম পানিতে ভিজিয়ে রাখুন। কিছুক্ষণ পরপর এই পানি পান করুন। চাইলে মধু মিশিয়ে নিতে পারেন। এটি সংক্রমণ প্রতিরোধে সহায়ক।

কুসুম গরম পানিতে গোসল

জ্বর কমে ১০০ ডিগ্রির আশপাশে এলে কুসুম গরম পানিতে গোসল করুন। এটি শরীরকে স্বস্তি দেয় ও দ্রুত আরোগ্য লাভে সহায়তা করে।

প্রচুর তরল গ্রহণ

জ্বর হলে শরীর ডি-হাইড্রেট হয়ে যায়, তাই পর্যাপ্ত পানি পান করা জরুরি। সম্ভব হলে ফলের রস ও হারবাল চা পান করুন। এতে শরীর দ্রুত সুস্থ হবে।

পর্যাপ্ত বিশ্রাম

শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পর্যাপ্ত বিশ্রাম নিন। ঘুম ও বিশ্রাম দ্রুত আরোগ্য লাভে সহায়ক।

স্পঞ্জ করা

গোসল করতে কষ্ট হলে ঠান্ডা পানিতে কাপড় ভিজিয়ে শরীরের উষ্ণ স্থানে লাগান। এতে শরীরের তাপমাত্রা দ্রুত কমবে ও স্বস্তি পাবেন।

এমন ঘরোয়া উপায় অনুসরণ করলে জ্বর দ্রুত কমবে ও সুস্থতা ফিরে আসবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..