সোমবার, ০১ জুন ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
ঘরেই বানান রেস্টুরেন্টের মতো ফলের শরবত
অনলাইন ডেস্ক
এক গ্লাস ফলের শরবত যেন স্বর্গীয় প্রশান্তি এনে দেয়! শুধু তৃষ্ণা মিটিয়েই নয়, শরীরকেও জোগায় প্রয়োজনীয় পুষ্টি। আর এই শরবত যদি হয় ঘরের তৈরি, তবে স্বাদ আর স্বাস্থ্য দুটোই নিশ্চিত। আপনিও চাইলে খুব সহজে ঘরে বসেই তৈরি করতে পারেন বাহারি ফলের স্মুদি বা শরবত—শুধুমাত্র একটি ভালো ব্লেন্ডার থাকলেই সব ঝামেলা শেষ।
ব্লেন্ডারের নানান ধরন:
বর্তমানে বাজারে এমন সব আধুনিক ব্লেন্ডার এসেছে, যা দিয়ে জুস, স্মুদি, স্যুপ থেকে শুরু করে মসলা পর্যন্ত ব্লেন্ড করা যায়। সবচেয়ে বেশি জনপ্রিয় এখন ‘কাউন্টারটপ ব্লেন্ডার’। এতে থাকে শক্তিশালী মোটর ও বিভিন্ন মাপের জার, যেগুলো আলাদা কাজে ব্যবহার করা যায়। ফল কাটুন, বরফ দিন, আর চটজলদি তৈরি করুন স্মুদি!
আর যারা চাচ্ছেন রান্নায় একটু আধুনিকতা, তাদের জন্য আছে হ্যান্ড ব্লেন্ডার। স্যুপ বা পিউরি বানাতে এটি দারুণ সহায়ক। সরাসরি হাঁড়িতেই ব্যবহার করা যায় বলে সময় বাঁচে আর কাজ হয় দ্রুত।
যত্নে থাকুক ব্লেন্ডারের আয়ু:
প্রতিবার ব্যবহারের পর ব্লেন্ডার পরিষ্কার করুন গরম পানি ও ডিশ সোপ দিয়ে। ভেতরে পানি ও সাবান দিয়ে ৩০ সেকেন্ড চালিয়ে নিলে সহজেই পরিষ্কার হয়ে যাবে। তবে ব্লেডের যত্ন নিতে ভুলবেন না! ব্রাশ বা স্পঞ্জ দিয়ে ধীরে ধীরে ময়লা পরিষ্কার করুন। অতিরিক্ত উপাদান দিয়ে ওভারলোড করবেন না। উপাদান বুঝে গতি সেট করুন—শুরুতে ধীরে, পরে বাড়ান গতি।
বাজারে দাম কেমন?
প্যানাসনিকের ব্লেন্ডার মিলছে ১২,৯০০ টাকায়, ফিলিপস ৭,৮০০ টাকায়, আর স্যানফোর্ডেরটা পাচ্ছেন ৪,৬০০ টাকায়। ভিশন ব্র্যান্ডে ২,৩০০ থেকে ৫,৯৫০ টাকার মধ্যেই ভালো মানের মডেল পাবেন। ওয়ালটনের হ্যান্ড ব্লেন্ডার মিলছে মাত্র ১,২৯০ টাকায়।
ছোট হোক বা বড়, ইফতারের সময় একগ্লাস ঠান্ডা শরবত যদি হতে পারে সুখের চাবিকাঠি, তবে ব্লেন্ডার হোক আপনার রান্নাঘরের নির্ভরযোগ্য সহচর। এখনই বুঝে শুনে কিনে ফেলুন আপনার পছন্দের মডেল।