সোমবার, ০১ জুন ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
ওটস খেলেই পেট ফ্ল্যাট, ত্বক উজ্জ্বল, মন ভালো!
অনলাইন ডেস্ক
সকালের নাস্তায় অনেকেই ওটস খেয়ে থাকেন। এটি খুব মজার খাবার মনে না হলেও এর উপকারিতা একেবারে অবিশ্বাস্য! ওটস যেন আপনার পেটের গোপন সহচর। ফিটনেসপ্রেমীদের খাদ্যতালিকার একেবারে শুরুতেই থাকে এই সোনালী দানা। কিন্তু প্রতিদিন ওটস খাওয়া শরীরের জন্য কতটা উপকারী? আপনার মনে যদি এমন প্রশ্ন থাকে, তাহলে জেনে নিন—নিয়মিত ওটস খেলে শরীরে যেসব দারুণ পরিবর্তন আসে:
১. হজমক্ষমতা করে মজবুত
প্রতিদিনের খাদ্যাভ্যাসে ওটস যুক্ত করলে পেটের বিভিন্ন জটিলতা অনেকটাই সহজে সামলানো যায়। গণমাধ্যমে প্রকাশিত অক্সফোর্ড একাডেমির ২০২০ সালের এক গবেষণায় দেখা যায়, ওটস দ্রবণীয় ফাইবারে ভরপুর, যা হজমতন্ত্রে নরম আবরণ তৈরি করে এবং মল সহজে বেরিয়ে যেতে সাহায্য করে। কোষ্ঠকাঠিন্য কমায়, গ্যাস ও অস্বস্তিও কমায়।
২. ক্ষুধা নিয়ন্ত্রণে সহায়ক
সকালে এক বাটি ওটস খেলেই আপনি দীর্ঘ সময় পেট ভরা অনুভব করবেন। কারণ এটি ধীরে হজম হয়। ফুডস জার্নালের ২০২১ সালের একটি গবেষণায় বলা হয়, ওটসে থাকা ধীরে-রিলিজ হওয়া কার্বোহাইড্রেট হঠাৎ ক্ষুধার অনুভূতি কমিয়ে দেয়। এতে ফল, বাদাম বা চিয়া সিড মিশিয়ে খেলে ওজন নিয়ন্ত্রণে রাখা সহজ হয়।

৩. পেটের মেদ ঝরাতে সহায়ক
কোমরের চারপাশের অতিরিক্ত চর্বি কমানো অনেকের কাছেই কষ্টসাধ্য, তবে ওটস এতে সহায়ক হতে পারে। এটি কম ক্যালোরিযুক্ত, অথচ ফাইবারসমৃদ্ধ এবং দীর্ঘসময় তৃপ্তি ধরে রাখে। এতে থাকা বিটা-গ্লুকান উপাদান ক্ষুধা কমায় ও রক্তে শর্করার ওঠানামা নিয়ন্ত্রণ করে, ফলে পেটের মেদ জমা প্রতিরোধ করা যায়।
৪. ত্বকের স্বাস্থ্যে জাদুকরী প্রভাব
ওটস শুধু পেট নয়, ত্বকের জন্যও এক গোপন আশীর্বাদ! এটি প্রদাহ কমায়, শরীরকে হাইড্রেট করে এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে। নিয়মিত খেলে ত্বকের লালচেভাব ও শুষ্কতা কমে, আর ত্বক হয়ে ওঠে উজ্জ্বল ও প্রাণবন্ত। কারণ ওটস শরীর থেকে টক্সিন দূর করে দেয়।
৫. সারাদিন এনার্জি দেয় ধীরে ধীরে
ওটস খাওয়ার পর শরীরে এনার্জির ধারাবাহিক সরবরাহ হয়। এটি রক্তে শর্করার স্তর দ্রুত বাড়িয়ে অলসতা তৈরি করে না, বরং সারা দিন মনোযোগ ও উদ্যম ধরে রাখে। সাদা রুটির বদলে ওটস বেছে নিলে সকালের অলসতা বা ক্লান্তি বলেই হার মানে।
গণমাধ্যম সূত্রে জানা এই তথ্যগুলো থেকেই বুঝা যায়, ওটস শুধু ডায়েট ফুড নয়, এটি একান্ত উপকারী স্বাস্থ্যসঙ্গী!