সোমবার, ০১ জুন ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সকালে খালি পেটে খেলেই মিলবে উপকার!
অনলাইন ডেস্ক
খালি পেটে কাঁচা হলুদ খাওয়ার উপকারিতা আজও অতুলনীয়। এটি রক্ত পরিশুদ্ধ করে ও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এমনকি করোনাভাইরাস প্রতিরোধেও এর সক্রিয় ভূমিকা রয়েছে। কাঁচা হলুদের মূল উপাদান কারকিউমিনের রয়েছে অসংখ্য ওষুধিগুণ।
তবে এত ঝাঁঝালো হলুদ সরাসরি খাওয়া নিয়ে অনেকে দুশ্চিন্তায় পড়েন।
কীভাবে খাওয়া উচিত?
চিকিৎসকেরা পরামর্শ দিচ্ছেন, দুধের সঙ্গে কাঁচা হলুদ খাওয়া সবচেয়ে উপকারী। কারণ, দুধ কারকিউমিনের শোষণশক্তিকে সর্বোচ্চ মাত্রায় কাজে লাগাতে পারে। পানি বা গুড়ের সঙ্গে খেলে এই উপাদানটির কার্যকারিতা অনেকটাই হ্রাস পায়। এছাড়া, গোলমরিচ মিশিয়ে বেটে খেলেও উপকার পাওয়া যায়।
গোলমরিচে থাকা পিপারিন কারকিউমিনের কার্যক্ষমতা প্রায় ২০০০ শতাংশ বাড়িয়ে দেয়।
গুঁড়ো হলুদ কি চলবে?
একদম নয়। গুঁড়ো হলুদে ভেজাল হিসেবে ক্ষতিকর মেটালিন রং, বার্লি, ময়দা ইত্যাদি মিশে থাকতে পারে। তাই কাঁচা হলুদই সেরা। ভাল করে ধুয়ে, শুকিয়ে তা টুকরো করে বা বেটে খাওয়া যেতে পারে।
দিনে কতটা খাবেন?
গবেষণায় দেখা গেছে, দিনে ৫০০-১০০০ মিলিগ্রাম কাঁচা হলুদ খাওয়া স্বাস্থ্যকর। এক বারে ২৫০ মিলিগ্রাম যথেষ্ট। সকালে খালিপেটে আর রাতে ঘুমের আগে হলুদ-দুধ খাওয়া যেতে পারে।
তবে অতিরিক্ত খাওয়া বিপজ্জনক হতে পারে।
বেশি খেলে ক্ষতি কী?
হলুদ রক্ত তরল রাখে, তাই গর্ভাবস্থায় বেশি খাওয়া ঝুঁকিপূর্ণ। যাদের কিডনিতে পাথর হওয়ার প্রবণতা আছে, তাদেরও সাবধানে খাওয়া উচিত। কারণ, এতে রয়েছে ২ শতাংশ অক্সালেট, যা কিডনিতে পাথর সৃষ্টি করতে পারে।