1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ফের রিমান্ডে সালমান, নতুন মামলায় গ্রেপ্তার আনিসুল - Janatar Jagoron

ফের রিমান্ডে সালমান, নতুন মামলায় গ্রেপ্তার আনিসুল

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১৪০ বার পঠিত
সালমান-আনিসুল

আন্দোলনের আগুনে রাজনীতিকের নাম, তরকারিওয়ালা শাওন নিহত!
অনলাইন ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উত্তাল সময়ে ঢাকার আশুলিয়া থানার অন্তর্গত এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত তরকারি ব্যবসায়ী মো. শাহাবুল ইসলাম শাওন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমানকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। একই মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) সকালে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগের আদালত এ রায় দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মো. খাজা গোলাম কিবরিয়া তাদেরকে আদালতে হাজির করে তদন্তের স্বার্থে সালমান এফ রহমানের সাত দিনের রিমান্ড এবং আনিসুল হকের গ্রেপ্তারের আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন, তবে রাষ্ট্রপক্ষ তীব্র বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত এ নির্দেশ দেন।

আশুলিয়া থানার সাধারণ নিবন্ধন শাখার উপ-পরিদর্শক খায়ের এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

মামলার নথিপত্র থেকে জানা যায়, নিহত মো. শাহাবুল ইসলাম শাওন আশুলিয়ার বাইপাইল এলাকায় একটি ভ্যানে করে তরকারি বিক্রি করতেন। বৈষম্যবিরোধী আন্দোলনের ৪ আগস্টের বিক্ষোভে অংশ নেওয়ার সময় আরএমএসটি বিল্ডিংয়ের পাশে অবস্থান করছিলেন তিনি। এ সময় আন্দোলনকারীদের লক্ষ্য করে ছোড়া গুলিতে শাওন প্রাণ হারান।

ঘটনার পর নিহতের বড় ভাই মো. তৌহিদুল মিয়া আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এজাহারে নাম উল্লেখ করা হয় ১৮ জনের, পাশাপাশি আরও তিন থেকে চারশ’ জনকে অজ্ঞাত আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..