বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
হঠাৎ পদত্যাগ! বাঙলা কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে বড় পরিবর্তনের ইঙ্গিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সরকারি বাঙলা কলেজ শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক মো. মোকছেদুল ইসলাম শুভ হঠাৎ করেই সংগঠনের সকল পদ ও কার্যক্রম থেকে নিজেকে প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন, যা ঘিরে তীব্র আলোচনা শুরু হয়েছে।
শুক্রবার (১৯ এপ্রিল) দিবাগত রাতে নিজের ফেসবুক স্ট্যাটাসে শুভ লেখেন, ‘আমি মো. মোকছেদুল ইসলাম শুভ, সিনিয়র যুগ্ম আহবায়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বাঙলা কলেজ শাখা। আমি আমার ব্যক্তিগত অনিবার্য কারণবশত বৈষম্যবিরোধী আন্দোলন সরকারি বাঙলা কলেজ শাখার কমিটি হতে আমাকে প্রত্যাহার করে নিচ্ছি।’
তিনি আরও লেখেন, ‘এমতাবস্থায়, আজকের পর থেকে আমাকে কেউ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, জাতীয় নাগরিক পার্টি বা অন্য কোনো ক্রিয়াশীল রাজনৈতিক সংগঠন বা ছাত্র সংগঠনের সাথে সম্পৃক্ত না করার অনুরোধ থাকল।’
শুভর এই সিদ্ধান্তে সংগঠনের অভ্যন্তরে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে। কেউ কেউ মনে করছেন, এটি বাঙলা কলেজ শাখার ভবিষ্যৎ গতিপথে নাটকীয় পরিবর্তন আনতে পারে। তবে সংগঠনের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে শুভ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ছাত্র রাজনীতিতে তার নেতৃত্ব ও সক্রিয় ভূমিকা বেশ কয়েকবার প্রশংসিত হয়েছে। তবে তার এমন হঠাৎ সিদ্ধান্তে অনেকেই বিস্মিত।