1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
রূপপুরে প্রথম ফুয়েল লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে বড় অগ্রগতি - Janatar Jagoron

রূপপুরে প্রথম ফুয়েল লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে বড় অগ্রগতি

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১৭৪ বার পঠিত
বিদ্যুৎ উৎপাদন

কার্বনমুক্ত বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সামনে রেখে আগামী ২৮ এপ্রিল থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র-এর ১ নম্বর ইউনিটে প্রথমবারের মতো ফুয়েল লোডিং কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এটি শুধু একটি প্রযুক্তিগত ধাপ নয়, বরং নির্মাণ পর্ব পেরিয়ে বাস্তব উৎপাদন পর্যায়ে প্রবেশের গুরুত্বপূর্ণ সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে।

এখানে ফুয়েল বলতে পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামকে বোঝানো হয়েছে, যেখানে ইউরেনিয়াম-২৩৫ সাধারণত আড়াই থেকে পাঁচ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করা অবস্থায় ব্যবহৃত হয়। এই ফুয়েল লোডিং সম্পন্ন হলে ১২০০ মেগাওয়াট ক্ষমতার ভিভিইআর-১২০০ রিয়্যাক্টরে প্রথমবার তাপ উৎপাদন এবং পারমাণবিক বিক্রিয়া শুরু করার পথ উন্মুক্ত হবে।

পারমাণবিক জ্বালানি হিসেবে ব্যবহৃত ইউরেনিয়াম ডাইঅক্সাইডের ছোট ছোট পেলেট ফুয়েল রডের ভেতরে সংরক্ষণ করা হয়, যা একত্রে অ্যাসেম্বলি তৈরি করে। প্রতিটি অ্যাসেম্বলি প্রায় ৪.৬ মিটার দৈর্ঘ্যের হয়ে থাকে এবং এতে প্রায় ৫৩৪ কেজি জ্বালানি থাকে। ১ নম্বর ইউনিটে মোট ১৬৩টি অ্যাসেম্বলি ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে।

ফুয়েল লোডিংয়ের পূর্বে দীর্ঘ সময় ধরে নিরাপত্তা যাচাই, যন্ত্রপাতির পরীক্ষা এবং আন্তর্জাতিক মানদণ্ড মেনে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার ব্যাখ্যা অনুযায়ী, একটি রিয়্যাক্টরে প্রথমবার অ্যাসেম্বলি স্থাপন করাকেই ‘প্রথম ফুয়েল লোডিং’ বলা হয়, যা বিদ্যুৎ উৎপাদনের নতুন অধ্যায়ের সূচনা নির্দেশ করে।

লোডিং চলাকালে প্রশিক্ষণপ্রাপ্ত অপারেটররা বিশেষায়িত যন্ত্রের সহায়তায় ধাপে ধাপে ফুয়েল অ্যাসেম্বলি স্থাপন করবেন এবং পুরো প্রক্রিয়ায় নিউট্রন মনিটরিংয়ের মাধ্যমে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে।

বিশেষজ্ঞদের মতে, এই ধাপ সফলভাবে সম্পন্ন হলে বাংলাদেশ নিরাপদ ও নির্ভরযোগ্য পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের দিকে আরও এক ধাপ এগিয়ে যাবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..