শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
এই ৫টি কারণে আজ থেকেই খেতে শুরু করুন লেবু!
অনলাইন ডেস্ক
লেবু আমাদের দৈনন্দিন জীবনের পরিচিত ও জনপ্রিয় ফলগুলোর অন্যতম। যদিও এটি সরাসরি বেশি খাওয়া হয় না, কিন্তু বাঙালির ভাতের থালায় এক টুকরো লেবু যেন অবিচ্ছেদ্য অংশ। লেবুর শরবত কিংবা লেবু চা-ও সবাই খুব পছন্দ করে। তবে লেবু শুধু স্বাদেই নয়, এর অসাধারণ উপকারিতাও অনেক। ভিটামিন সি-এর অন্যতম শ্রেষ্ঠ উৎস লেবু। তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বিশেষজ্ঞরা নিয়মিত লেবু খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। চলুন, গণমাধ্যমের মাধ্যমে জানি লেবুর কিছু বিস্ময়কর উপকারিতা-
১. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
লেবুতে প্রচুর ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা আমাদের ইমিউন সিস্টেমকে জোরদার করে। এটি সর্দি, কাশি এবং ফ্লু থেকে রক্ষা পেতে বিশেষ সহায়ক। তাই অসুস্থতা এড়াতে লেবু খাওয়া জরুরি বলে বিশেষজ্ঞরা মনে করেন।
২. হজমে সহায়তা করে
লেবুতে উপস্থিত দ্রবণীয় ফাইবার আমাদের অন্ত্রের কাজকর্ম ঠিক রাখতে সাহায্য করে। এটি হজমে সহায়তা করে এবং অন্ত্রের সমস্যা কমায়। ফলে লেবু খেলে পেটের অস্বস্তি অনেকাংশে কমে।
৩. ওজন কমায়
লেবু পানিতে মধু মিশিয়ে পান করলে তা কেবল সুস্বাদু হয় না, বরং দীর্ঘ সময় পেটে পূর্ণতা বোধ করায়। এতে বার বার ক্ষুধা লাগার সম্ভাবনা কমে, যা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে।
৪. শরীর থেকে অতিরিক্ত পানি বের করে
লেবু প্রাকৃতিক মূত্রবর্ধক। এটি শরীর থেকে অতিরিক্ত পানি বের করে এবং পিএইচ ভারসাম্য বজায় রাখে। ফলে শরীরের ফোলা কমে যায় এবং আরাম মেলে।
৫. ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে
লেবুর অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টি-এজিং গুণ ত্বককে উজ্জ্বল ও সতেজ রাখে। এটি ফ্রি র্যাডিকেল কমিয়ে প্রদাহ নিবারণে সহায়তা করে, যার ফলে ত্বক মসৃণ ও ঝলমলে হয়।