1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
সিজনাল অ্যালার্জি কমাতে সহায়ক ৪টি খাবার - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

সিজনাল অ্যালার্জি কমাতে সহায়ক ৪টি খাবার

  • সর্বশেষ আপডেট: শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১৩৫ বার পঠিত
সিজনাল অ্যালার্জি

ওষুধ নয়, খাবারেই লুকিয়ে অ্যালার্জির প্রকৃত সমাধান!
অনলাইন ডেস্ক

সিজনাল অ্যালার্জি সাধারণত বসন্ত, গ্রীষ্ম বা শরতের মতো ঋতু পরিবর্তনের সময় বায়ুবাহিত পরাগরেণুর সংস্পর্শে এসে শরীরে প্রতিক্রিয়া সৃষ্টি করে। এ সময় হঠাৎ করে হাঁচি, নাক দিয়ে পানি পড়া বা বন্ধ হয়ে যাওয়া, চোখ চুলকানো ও পানি পড়া, এমনকি গলা চুলকানো বা কাশি দেখা দিতে পারে। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি পোস্টে সার্টিফাইড হোলিস্টিক পুষ্টিবিদ ও স্বাস্থ্য লেখক জ্যাকলিন জেনোভা এমন কিছু প্রাকৃতিক ও স্বাস্থ্যকর খাবারের কথা তুলে ধরেছেন, যা এই অ্যালার্জির উপসর্গ হালকা করতে পারে। চলুন একনজরে দেখে নেওয়া যাক–

১. প্রদাহ প্রতিরোধকারী খাবার বেছে নিন
অ্যালার্জির তীব্রতা নিয়ন্ত্রণে রোগ প্রতিরোধ ক্ষমতা জোরদার করা জরুরি। এ জন্য প্রতিদিন খাদ্যতালিকায় রাখুন প্রদাহ কমাতে সহায়ক উপাদানসমূহ—যেমন রসুন, লেবু, সবুজ শাকসবজি, প্রোবায়োটিকসমৃদ্ধ খাবার ও হাড়ের ঝোল। এগুলো শরীরের স্বাভাবিক প্রতিরক্ষা ব্যবস্থাকে সক্রিয় রাখে।

২. প্রতিদিন পরিমাণমতো মধু গ্রহণ করুন
স্থানীয় পরাগরেণুর বিরুদ্ধে শরীরকে ধীরে ধীরে সহনশীল করে তুলতে পারে খাঁটি মধু। পুষ্টিবিদদের মতে, প্রতিদিন এক টেবিল চামচ মধু খাওয়া হলে তা প্রাকৃতিকভাবে অ্যালার্জির উপসর্গ কমাতে ভূমিকা রাখতে পারে। তবে অবশ্যই নিশ্চিত হতে হবে মধুটি ভেজালমুক্ত ও প্রাকৃতিক উৎস থেকে সংগৃহীত।

৩. কোয়ারসেটিনযুক্ত খাবার রাখুন তালিকায়
হিস্টামিন নিঃসরণ নিয়ন্ত্রণে সহায়ক কোয়ারসেটিন একটি প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট, যা অ্যালার্জির উপসর্গ প্রশমনে কার্যকরী। এটি পাওয়া যায় ব্রকলি, পেঁয়াজ, গ্রিন টি ও সাইট্রাস ফলের মধ্যে। এসব ফল শরীরে ভিটামিন সি-ও সরবরাহ করে, যা অ্যালার্জি প্রতিরোধে দেহকে সুরক্ষিত রাখে।

৪. আনারসের ব্রোমেলেন হতে পারে উপকারী অস্ত্র
আনারসে থাকা ব্রোমেলেন একটি শক্তিশালী এনজাইম কমপ্লেক্স, যা শ্বাসনালির প্রদাহ হ্রাসে সহায়তা করে। ২০২৩ সালের একটি পর্যালোচনায় দেখা গেছে, সাইনোসাইটিস বা শ্বাসতন্ত্র-সংক্রান্ত সংক্রমণের উপশমে ব্রোমেলেন কার্যকর হতে পারে। ফলে খাদ্যতালিকায় নিয়মিত আনারস অন্তর্ভুক্ত করলে শ্বাসযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা মেলে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..