1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
সালমান খান কেন বিয়ে করছেন না? জানালেন সরাসরি - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

শিরোনাম
এআই চ্যাটবটে কখনোই যেসব সংবেদনশীল তথ্য শেয়ার করবেন না ঝিনাইদহ মহেশপুরে বজ্রপাতে গৃহবধূ নিহত মেসি ও এএফএ’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণা মামলা ঘিরে হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের হারাম উপার্জনে ইবাদত কবুল হয় না ইসলামের স্পষ্ট নির্দেশ

সালমান খান কেন বিয়ে করছেন না? জানালেন সরাসরি

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১৭৯ বার পঠিত
সালমান খান

সালমান খানের বিয়ে না করার আসল কারণ জানলে চমকে যাবেন!
অনলাইন ডেস্ক

বয়স পেরোলেও সালমান খানের জীবনে এখনও বাজে ব্যাচেলর অ্যালার্ম। যেখানে বলিউডের অন্যান্য তারকারা সংসার, সন্তানদের হোমওয়ার্ক আর নাতি-নাতনির যত্নে ব্যস্ত, সেখানে ভাইজান এখনো প্রেম, প্রপোজাল আর ‘প্যায়ার কিয়া তো ডরনা কেয়া’ তত্ত্বে আটকে। কেউ কেউ বলেন প্রেমে হার মানার পরে, কেউ আবার বলেন ভাইদের বিয়ের ট্রমা এখনও কাটেনি। কিন্তু এবার আর গুঞ্জন নয়, নিজেই প্রকাশ্যে জানালেন কেন বিয়ের পিঁড়িতে বসেননি সালমান খান।

২০১৮ সালের গ্লোবাল সামিটে উপস্থিত হয়ে বিয়ে নিয়ে করা প্রশ্নের উত্তরে এই অভিনেতা জানালেন তার বিয়ে না করার কারণ।

সেখানে তিনি বলেন, ‘আমার কাছে এত টাকা কই? আমার বাবার যখন বিয়ে হয়েছিল, তখন মাত্র ১৮০ টাকা খরচ হয়েছিল। কিন্তু এখন বিয়ে মানেই এক বিশাল অনুষ্ঠান। কোটি কোটি টাকা খরচ হয় শুধু এই বিয়েতে। এত টাকা খরচ করার ক্ষমতা আমার নেই, এজন্যই আমি এখনও অবিবাহিত।’

সালমান আরও বলেন, ‘আমি তো সুরজ বরজাতিয়াকে বারবার বলেছিলাম বিয়েকে এত বড় করে না দেখাতে সিনেমার মধ্যে। ম্যায়নে পেয়ার কিয়া, হাম সাথ সাথ হ্যায় সিনেমায় বিয়ে যা দেখানো হয়েছিল, তার পরেই বিয়ে মানুষের কাছে এক বিশাল আয়োজন হয়ে দাঁড়িয়েছে।’

বর্তমানে গণমাধ্যমে গুঞ্জন রয়েছে যে, রোমানিয়ান অভিনেত্রী ও টিভি উপস্থাপিকা ইউলিয়া ভান্তুরের সঙ্গে সম্পর্ক রয়েছে বলিউড ভাইজানের।

এছাড়া, আগে ঐশ্বরিয়া রায় বচ্চন থেকে ক্যাটরিনা কাইফসহ একাধিক নারীর সঙ্গে সালমানের সম্পর্ক গড়েছিল, তবে দুর্ভাগ্যবশত কোনো সম্পর্কই বেশিদিন স্থায়ী হয়নি।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..