বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
বন্ধুদের আড্ডা, প্রেমিকার ফোন, ফেসবুক স্ক্রল—একটুও ঘুম নয়? সকালে অফিসের হাল কেমন!অনলাইন ডেস্ক
সারারাত একটানা জেগে কাটিয়েছেন? হয়তো সিনেমা দেখতে দেখতে, ফেসবুক স্ক্রল করতে করতে, কিংবা প্রিয়জনের সঙ্গে কথা বলতে বলতে কখন যে ভোর হয়ে গেছে, টেরই পাননি। এতে দোষের কিছু নেই, কিন্তু বিপদ তখনই, যখন সকালে ক্লান্ত চোখে ছুটতে হয় অফিসে। দিনভর কাজের চাপে মাথা ধরতে পারে, চোখ বুঁজে আসতে পারে, এমনকি শরীর খারাপ লাগাও স্বাভাবিক। এমন পরিস্থিতিতে কয়েকটি নির্দিষ্ট খাবারই হতে পারে আপনার রক্ষাকবচ। জেনে নিন, কী খাবেন ঘুমহীন রাতের পরদিন সুস্থ থাকার জন্য।
১. পানি:
ঘুমহীন রাত শরীরের ভেতরে হাহাকার তৈরি করতে পারে। ডিহাইড্রেশনের সমস্যা দেখা দিতে পারে, যা ক্লান্তি আরও বাড়িয়ে দেয়। তাই বারবার পানি খান। এটি শরীরকে ভিতর থেকে চাঙা করে, কর্মক্ষমতা বাড়ায়।
২. চা-কফি:
চা বা কফিতে থাকা ক্যাফিন আপনার মস্তিষ্ককে সাময়িক জাগিয়ে তুলতে পারে। তবে মাত্রা থাকুক নিয়ন্ত্রণে—দিনে দু’কাপের বেশি নয়। অতিরিক্ত ক্যাফিন শরীরকে আরও শুষ্ক করে দিতে পারে।
৩. শক্তিশালী প্রাতরাশ:
সকালে ঘুমহীন অবস্থায় মিষ্টি বা অতিরিক্ত কার্বোহাইড্রেটযুক্ত খাবার খেতে ইচ্ছা করতেই পারে। কিন্তু নিজেকে ধরে রাখুন। তার বদলে বেছে নিন প্রোটিনসমৃদ্ধ প্রাতরাশ, যেমন ডিম, দই বা গ্রিক ইয়োগার্ট—যা আপনাকে দীর্ঘক্ষণ সতেজ রাখতে পারে।
৪. হালকা দুপুরের খাবার:
কার্বোহাইড্রেট বেশি এমন খাবার—যেমন ভাত, নুডলস, রিচ রুটি ইত্যাদি এড়িয়ে চলুন। দুপুরে খান হালকা কিছু, যেমন গ্রিল করা মাছ বা মুরগি, সঙ্গে স্যালাড। এতে আপনার ক্লান্তি কমবে এবং অফিসে ফোকাস ধরে রাখতে পারবেন।
এভাবে খাওয়াদাওয়ায় একটু সচেতন থাকলে, ঘুমহীন রাতের পরও আপনার দিনটা কাটবে অনেক বেশি চাঙা ও কর্মক্ষমতায় ভরপুর।