1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
লিভারকে সুস্থ রাখতে আপেলের জাদুকরী উপকারিতা - Janatar Jagoron

লিভারকে সুস্থ রাখতে আপেলের জাদুকরী উপকারিতা

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ১৯৫ বার পঠিত
আপেলের জাদুকরী উপকারিতা

সাদিকা জাহান

মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ লিভার। এটি শরীরের জন্য নানা গুরুত্বপূর্ণ কার্যক্রমে সহায়ক ভূমিকা পালন করে। লিভার পিত্ত রস উৎপাদন করে, যা খাদ্য হজমে সাহায্য করে। এছাড়া রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াতেও লিভার বিশেষ ভূমিকা রাখে। লিভার গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তরিত করে, যা শক্তি হিসেবে ব্যবহার করা যায়। একই সঙ্গে এটি শরীর থেকে বিষাক্ত পদার্থ অপসারণেও সহায়তা করে।

লিভার সুস্থ রাখতে সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলা জরুরি। খাদ্যতালিকায় কিছু পরিবর্তন এনে লিভারকে সুস্থ রাখা সম্ভব। বাদাম, গ্রিন টি, রসুন, অ্যাভোকাডো, ব্লুবেরি এবং ফ্ল্যাক্সসিডের মতো খাবার লিভারের জন্য উপকারী। তবে আপেল এমন একটি ফল যা লিভারকে বিশেষভাবে সুরক্ষিত রাখে।

আপেলের বিশেষ উপকারিতা

বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন একটি আপেল খেলে বিভিন্ন রোগ থেকে সুরক্ষা পাওয়া যায়। আপেলে থাকা পুষ্টিগুণ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং লিভারকে ডিটক্সিফাই করতে সাহায্য করে। ফাইবারসমৃদ্ধ আপেল লিভার থেকে বিষাক্ত পদার্থ দূর করে।

আপেলে থাকা ফ্ল্যাভোনয়েড প্রদাহ কমাতে সাহায্য করে, যা লিভারের কার্যকারিতা উন্নত করে। এছাড়া আপেলে থাকা ম্যালিক এসিড ও পলিফেনল লিভারের লিপিড জমা প্রতিরোধ করে, ফলে লিভারের বিপাক ক্রিয়া সঠিকভাবে পরিচালিত হয়।

লিভারের কার্যকারিতা বৃদ্ধি

স্থূলতা বা অতিরিক্ত ওজনের কারণে অনেকের মধ্যে ফ্যাটি লিভার সমস্যার উদ্ভব হয়। এই পরিস্থিতিতে আপেলের দ্রবণীয় ফাইবার এবং পলিফেনল চর্বি জমা প্রতিরোধ করে, যা লিভারের কার্যকারিতা উন্নত করে। তবে অতিরিক্ত আপেল খেলে ওজন বৃদ্ধির আশঙ্কা থাকে, কারণ একটি ছোট আপেলে প্রায় ২৫ গ্রাম কার্বোহাইড্রেট এবং ৫ গ্রাম ফাইবার থাকে।

দিনে কতটি আপেল খাবেন?

বিশেষজ্ঞরা বলছেন, দিনে দুটি সাধারণ আকারের আপেল খাওয়া নিরাপদ। এর চেয়ে বেশি খেলে ওজন বাড়ার সম্ভাবনা থাকে। তাই সুষম খাদ্যাভ্যাস বজায় রাখাই হবে সঠিক পথ।

সূত্র: ইটিভি

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..