1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
থাইরয়েডের সমস্যায় ভুগছেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

শিরোনাম
এআই চ্যাটবটে কখনোই যেসব সংবেদনশীল তথ্য শেয়ার করবেন না ঝিনাইদহ মহেশপুরে বজ্রপাতে গৃহবধূ নিহত মেসি ও এএফএ’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণা মামলা ঘিরে হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের হারাম উপার্জনে ইবাদত কবুল হয় না ইসলামের স্পষ্ট নির্দেশ

থাইরয়েডের সমস্যায় ভুগছেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

  • সর্বশেষ আপডেট: বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১৩০ বার পঠিত
লক্ষণ ও প্রতিকার

সাদিকা জাহান

থাইরয়েড সমস্যা: লক্ষণ ও প্রতিকার

বর্তমান সময়ে অনেক মানুষ থাইরয়েড সমস্যায় ভুগছেন। তবে পুরুষদের তুলনায় নারীরা এ সমস্যায় বেশি আক্রান্ত হন। শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট হলে নানান পরিবর্তন দেখা দিতে পারে। তাই থাইরয়েডের সমস্যায় আক্রান্ত হলে জীবনযাত্রা ও খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা জরুরি।

অনেকেই জানেন না যে তারা থাইরয়েডের সমস্যায় ভুগছেন। ফলে অসচেতনতার কারণে রোগটি ক্রমশ জটিল হয়ে ওঠে। তাই থাইরয়েডের লক্ষণগুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন, জেনে নিই থাইরয়েডে আক্রান্ত হওয়ার কিছু সাধারণ লক্ষণ।

অতিরিক্ত ক্লান্তি অনুভব করা

থাইরয়েড হরমোন শরীরে শক্তি প্রদান করে। তাই শরীরে হরমোনের ঘাটতি হলে সহজেই ক্লান্তি দেখা দেয়। প্রতিদিন পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নেওয়ার পরও যদি অতিরিক্ত ক্লান্তিবোধ হয়, তবে এটি থাইরয়েডের লক্ষণ হতে পারে।

ঠাণ্ডা অনুভূতির আধিক্য

ঠাণ্ডা আবহাওয়ায় সহজে কষ্ট হওয়া বা স্বাভাবিকের তুলনায় বেশি ঠাণ্ডা অনুভব করা থাইরয়েড সমস্যা নির্দেশ করতে পারে। শরীরে ক্যালরি সঞ্চয় কমে গেলে এমন সমস্যা দেখা দেয়, যা হাইপোথাইরয়েডিজমের একটি প্রধান লক্ষণ।

চুল পড়া ও দুর্বলতা

চুলের গোড়া দুর্বল হয়ে চুল পড়ার সমস্যা বেড়ে যেতে পারে। থাইরয়েডের হরমোনের তারতম্যের কারণে চুলের বৃদ্ধিও বাধাগ্রস্ত হয়, ফলে অল্পতেই চুল ঝরে যায়।

মনোযোগের ঘাটতি

মানসিক অবসাদ ও মনোযোগের ঘাটতি থাইরয়েড সমস্যার অন্যতম লক্ষণ। হরমোনের ভারসাম্যহীনতার কারণে মস্তিষ্কে প্রভাব পড়ে এবং মনে রাখার ক্ষমতা কমে যেতে পারে।

ঋতুস্রাবের অসুবিধা

নারীদের ক্ষেত্রে থাইরয়েড সমস্যা হলে ঋতুস্রাব অনিয়মিত হতে পারে। কখনও অতিরিক্ত রক্তস্রাব আবার কখনও অল্প পরিমাণে ঋতুস্রাব হতে পারে।

করণীয় ও প্রতিকার

থাইরয়েড সমস্যার লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। সঠিক পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার মাধ্যমে হরমোনের ভারসাম্য ঠিক রাখা সম্ভব। এছাড়া স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং সঠিক জীবনযাত্রা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আয়োডিনযুক্ত খাবার ও প্রচুর সবজি খাওয়া উচিত। পাশাপাশি মানসিক চাপ কমাতে মেডিটেশন ও পর্যাপ্ত ঘুমের অভ্যাস গড়ে তোলা প্রয়োজন।

থাইরয়েড সমস্যা অবহেলা করলে জটিলতায় রূপ নিতে পারে। তাই লক্ষণগুলোকে উপেক্ষা না করে দ্রুত চিকিৎসা গ্রহণ করে সুস্থ জীবনযাপন নিশ্চিত করা উচিত।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..