1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ওএসবির নতুন উদ্যোগ: এখন আরও উন্নত চক্ষু চিকিৎসা সেবা পাওয়া যাবে - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

শিরোনাম

ওএসবির নতুন উদ্যোগ: এখন আরও উন্নত চক্ষু চিকিৎসা সেবা পাওয়া যাবে

  • সর্বশেষ আপডেট: শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১৫০ বার পঠিত
চক্ষু চিকিৎসা

সাদিকা জাহান

অফথ্যালমলজি সোসাইটি অব বাংলাদেশ (ওএসবি) হাসপাতালে চোখের চিকিৎসায় নতুন তিনটি বিশেষ সেবা চালু হয়েছে। এগুলো হলো—গ্লুকোমা ক্লিনিক, রেটিনা ক্লিনিক এবং পেডিয়াট্রিক অফথ্যালমলজি ক্লিনিক। সংশ্লিষ্টরা জানান, এই উদ্যোগের ফলে দেশে চক্ষু চিকিৎসার সুযোগ আরও প্রসারিত হলো এবং অত্যাধুনিক চিকিৎসাসেবার এক নতুন দিগন্ত উন্মোচিত হলো। বিশেষ করে ডায়াবেটিসে আক্রান্ত চক্ষু রোগী ও শিশুরা আরও উন্নত ও দ্রুত সেবা গ্রহণ করতে পারবেন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ওএসবি হাসপাতালে নতুন এই তিনটি সাব স্পেশালিটি ক্লিনিকের উদ্বোধন করেন বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতি ঢাকার সাবেক সভাপতি ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা. এমএ হাদী ফকির।

তিনি বলেন, এ উদ্যোগের ফলে চক্ষু চিকিৎসা আরও আধুনিক ও গতিশীল হবে। তবে, কেবল আধুনিক যন্ত্রপাতি ও টেকনিশিয়ান থাকলেই চলবে না, বরং দক্ষ চিকিৎসক ও বিশেষজ্ঞ শিক্ষকদেরও নিশ্চিত করতে হবে। এ ছাড়া, ওএসবিকে একটি মানসম্পন্ন প্রশিক্ষণকেন্দ্র হিসেবে গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি, যাতে সাধারণ মানুষ উন্নত চোখের চিকিৎসা পেতে পারে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অফথালমোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের আহ্বায়ক অধ্যাপক ডা. শাহাবুদ্দিন, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. শাহিনুর রহমান, অধ্যাপক ডা. সাজিদ আব্দুল খালেক, মেম্বার সেক্রেটারি ডা. মো. জিন্নু রেইন, ট্রেজারার ডা. সৈয়দ মেহবুব উল কাদির, সদস্য ডা. মো. আবদুর রশিদ, অধ্যাপক ডা. মিজানুর রহমান মিয়া এবং অধ্যাপক ডা. এম নজরুল ইসলাম প্রমুখ।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..