1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
রমজানে সুস্থ থাকতে চান? জেনে নিন সঠিক খাবার ও রুটিন! - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

শিরোনাম
এআই চ্যাটবটে কখনোই যেসব সংবেদনশীল তথ্য শেয়ার করবেন না ঝিনাইদহ মহেশপুরে বজ্রপাতে গৃহবধূ নিহত মেসি ও এএফএ’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণা মামলা ঘিরে হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের হারাম উপার্জনে ইবাদত কবুল হয় না ইসলামের স্পষ্ট নির্দেশ

রমজানে সুস্থ থাকতে চান? জেনে নিন সঠিক খাবার ও রুটিন!

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪৩ বার পঠিত
রমজানে সুস্থ

এক মাস সংযম, এক মাস সুস্থতা, এক মাস আত্মসংযম—পবিত্র মাহে রমজান সন্নিকটে। পুরো একটি মাস রোজার ধারাবাহিকতা বজায় রাখতে হলে চাই পরিকল্পিত প্রস্তুতি, চাই স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, চাই কিছু গুরুত্বপূর্ণ নিয়ম মেনে চলার অভ্যাস। রোজার সময় খাবারের ধরন, সময়, পরিমাণ ও উপস্থাপনা বদলে যায়, কিন্তু দৈনিক পুষ্টি ও ক্যালরির চাহিদা একই থাকে। তাই সুস্থভাবে সবগুলো রোজা পালন করতে চাইলে খাবারের গুণগত মানের দিকে নজর দেওয়া জরুরি।

রমজানে খাবারের সময়সূচি বদলে যায়, দিনের দীর্ঘ সময় রোজা রাখতে হয়, তাই সাহরি ও ইফতারে সঠিক খাবার বেছে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কখন কী খাওয়া ভালো, কীভাবে খেলে শরীর ভালো থাকবে—এসব নিয়েই আমাদের আজকের আয়োজন। চলুন, জেনে নেওয়া যাক।

ইফতার

সারাদিন রোজা রাখার পর প্রথম আহার ইফতার। আজানের পর খেজুর ও পানি দিয়ে ইফতার শুরু করা সুন্নত ও স্বাস্থ্যকর। এর সঙ্গে এমন পানীয় গ্রহণ করুন, যা শরীরে শক্তি পুনরুদ্ধার করবে ও ইলেক্ট্রোলাইটের ঘাটতি পূরণ করবে।

স্বাস্থ্যকর পানীয়

  • ঘরে তৈরি চিনি ছাড়া ফলের জুস
  • ডাবের পানি
  • দই ও ফলের স্মুদি
  • আখের গুড়ের শরবত
  • লেবু-মধু পানি
  • লাচ্ছি
  • তোকমা বা ইসবগুলের শরবত
  • চিড়ার শরবত

এরপর ঘরে তৈরি হালকা ভাজা খাবার খেতে পারেন, তবে প্রতিদিন নয়। ইফতারের পর এমন একটি স্বাস্থ্যকর মূল খাবার বেছে নিন, যা শরীরের সব ধরনের পুষ্টির চাহিদা পূরণ করবে।

স্বাস্থ্যকর মূল খাবার

  • ঘরে তৈরি খিচুড়ি ও ডিম
  • সবজি ও মাংসের খিচুড়ি
  • রুটি, সবজি ও ডিম
  • লাইট ভাত ও তরকারি
  • এগ ভেজিটেবল নুডলস

ডেজার্ট হিসেবে মিশ্র ফল বা দুধজাত খাবার খাওয়া যেতে পারে, তবে পরিমাণে পরিমিত রাখতে হবে এবং ঘরে তৈরি হওয়াই ভালো।

সাহরি

রোজায় সাহরি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দিনের দীর্ঘ সময় না খেয়ে থাকতে হয়। অনেকে সাহরি খান না বা অনেক আগেই খেয়ে ঘুমিয়ে পড়েন, যা শরীরের জন্য ক্ষতিকর। এতে রোজার সময় দুর্বলতা, ক্লান্তি, পানিশূন্যতা, মাথাব্যথা ও এসিডিটির সমস্যা হতে পারে। তাই পুষ্টিকর ও ভারসাম্যপূর্ণ সাহরি গ্রহণ করা জরুরি।

সাহরির জন্য উপযুক্ত খাবার

  • ভাত, মাছ, নরম সবজি ও মুরগি
  • রুটি, দুধ ও কলা
  • ওটস বা সিরিয়াল

সাহরিতে কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাটের ভারসাম্য রক্ষা করতে হবে। মিষ্টি, ভাজাপোড়া, বেকারি খাবার ও প্রসেসড খাবার এড়িয়ে চলতে হবে।

রাতের খাবার

অনেকে ইফতারে বেশি খেয়ে রাতের খাবার এড়িয়ে যান, যা স্বাস্থ্যসম্মত নয়। ইফতার পরিমিত পরিমাণে গ্রহণ করে তারাবির নামাজের পর হালকা রাতের খাবার খাওয়া ভালো।

স্বাস্থ্যকর রাতের খাবার

  • চিকেন ভেজিটেবল স্যুপ
  • দুধ ও সিরিয়াল
  • রুটি, সবজি ও ডিম
  • ওটস ও দুধ
  • সবজি, মাছ বা মুরগির হালকা রান্না করা খাবার

রোজায় করণীয়

  • পর্যাপ্ত পানি পান করুন, ইফতার থেকে সাহরি পর্যন্ত শরীরকে হাইড্রেট রাখা খুবই জরুরি।
  • যারা কোষ্ঠকাঠিন্যে ভুগছেন, তারা ইসবগুল, তোকমা, শাক-সবজি ও ফলমূল খাদ্যতালিকায় রাখুন।
  • যেসব খাবার এড়িয়ে চলবেন: ভাজাপোড়া, রঙিন খাবার, প্রতিদিন হালিম, জিলাপি, বাইরের কমার্শিয়াল জুস ইত্যাদি।
  • যদি কোনো নির্দিষ্ট রোগ থাকে, তাহলে রোজার আগে চিকিৎসক ও ডায়েটিশিয়ানের পরামর্শ নিন।
  • পর্যাপ্ত ও নিয়মিত ঘুম অত্যন্ত জরুরি।

সুস্থতার জন্য সঠিক খাবার, সঠিক রুটিন ও পর্যাপ্ত বিশ্রাম গ্রহণ করুন। পরিবারের সঙ্গে সুস্থভাবে রোজা পালন করুন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..