1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
নখের এই ৫ লক্ষণ বড় রোগের আগাম সতর্কবার্তা - Janatar Jagoron

নখের এই ৫ লক্ষণ বড় রোগের আগাম সতর্কবার্তা

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ২১৭ বার পঠিত
নখের এই ৫ লক্ষণ

শরীর কোনো গুরুতর রোগে আক্রান্ত হওয়ার আগেই অনেক সময় নীরব সংকেত দিতে শুরু করে। আশ্চর্য হলেও সত্য, নখের পরিবর্তনও হতে পারে শরীরের ভেতরে চলমান সমস্যার গুরুত্বপূর্ণ ইঙ্গিত। ২০১৫ সালে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে, নখ অনেক ক্ষেত্রে সিস্টেমিক বা অভ্যন্তরীণ রোগ শনাক্ত করার একটি ‘উইন্ডো’ হিসেবে কাজ করে।

ভারতীয় পুষ্টিবিদ ডা. রোহিণী পাতিল জানান, নখে দেখা দেওয়া কিছু লক্ষণকে আমরা প্রায়ই সাধারণ ভেবে এড়িয়ে যাই। অথচ এসব পরিবর্তন ভবিষ্যতের বড় ধরনের স্বাস্থ্যঝুঁকির আগাম সতর্কবার্তা হতে পারে।

সম্প্রতি ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন,
“নখে সাদা দাগ, চামচের মতো বাঁক, হলুদ বা পুরু হয়ে যাওয়া, নীলচে আভা, গভীর রেখা কিংবা নখ উঠে যাওয়া— এসব কখনোই স্বাভাবিক নয়। এগুলো পুষ্টির ঘাটতি ছাড়াও থাইরয়েড, লিভার, কিডনি, হৃদ্‌যন্ত্র কিংবা ফুসফুসের সমস্যার ইঙ্গিত দিতে পারে।”

চলুন জেনে নেওয়া যাক নখের এমন ৫টি গুরুত্বপূর্ণ লক্ষণ, যেগুলো কখনোই অবহেলা করা উচিত নয়।

১. নখে সাদা দাগ

নখে ছোট ছোট সাদা দাগ অনেকেরই চোখে পড়ে। সাধারণত নখের গোড়ায় সামান্য আঘাত লাগলে এমনটি হতে পারে এবং বেশিরভাগ সময় তা ক্ষতিকর নয়। তবে ডা. পাতিলের মতে, সব সাদা দাগ নিরাপদ নয়। কিছু ক্ষেত্রে এটি জিঙ্কের ঘাটতি কিংবা কিডনি সমস্যার ইঙ্গিতও হতে পারে।

২. চামচের মতো বাঁকানো নখ

নখের মাঝখান দেবে গিয়ে যদি কিনারা ওপরে উঠে চামচের মতো আকৃতি নেয়, তাহলে তা সতর্কতার বিষয়। বিশেষজ্ঞদের ভাষ্য অনুযায়ী, এটি রক্তস্বল্পতা বা অ্যানিমিয়ার লক্ষণ হতে পারে। এ ছাড়া থাইরয়েডের সমস্যা কিংবা হৃদ্‌রোগের সঙ্গেও এর সম্পর্ক থাকতে পারে।

৩. অতিরিক্ত বাঁকানো নখ

নখ যদি আঙুলের চারপাশে অতিরিক্তভাবে বাঁক নিয়ে বড় হতে থাকে, তাহলে সেটিকে স্বাভাবিক বলা যায় না। ডা. পাতিল বলেন,
“এ ধরনের নখ শরীরে অক্সিজেনের ঘাটতি, ফুসফুসের রোগ, হার্ট ফেইলিউর কিংবা লিভারের সমস্যার প্রাথমিক সংকেত দিতে পারে।”

৪. হলুদ ও পুরু নখ

নখ হলুদ হয়ে যাওয়া বা অস্বাভাবিকভাবে পুরু হয়ে গেলে তা অবহেলা করা ঠিক নয়। বিশেষজ্ঞদের মতে, এটি ফাঙ্গাল সংক্রমণের লক্ষণ হতে পারে। সংক্রমণ বাড়লে নখের গোড়া সরে যেতে পারে এবং নখ ভঙ্গুর ও ঝুরঝুরে হয়ে পড়ে।

৫. নখ সাদা, কিন্তু ডগা কালচে

নখ যদি বেশিরভাগ অংশে সাদা দেখায় এবং ডগার অংশ কালচে হয়ে যায়, তাহলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। একে ‘টেরির নখ’ (Terry’s nails) বলা হয়। ডা. পাতিলের মতে, এটি লিভারের রোগ (যেমন হেপাটাইটিস), কিডনি সমস্যা কিংবা ডায়াবেটিসের লক্ষণ হতে পারে।

কখন চিকিৎসকের কাছে যাবেন?

নখে এসব পরিবর্তন দীর্ঘদিন স্থায়ী হলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। অনেক সময় নখের এই পরিবর্তন শরীরের ভেতরে লুকিয়ে থাকা বা ভবিষ্যতে দেখা দিতে পারে এমন রোগের সূক্ষ্ম বার্তা বহন করে। তাই নখের সংকেতকে হালকাভাবে নেওয়া উচিত নয়।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..