বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
অনলাইন ডেস্ক,
ইসরাইলি কারাগার থেকে মুক্তি পেয়ে গ্রিসে পৌঁছেছেন অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ, এবং প্রথমবারের মতো প্রকাশ্যে কথা বলেছেন। তিনি বলেন, “সবার চোখের সামনে গাজায় গণহত্যা চলছে।”
গ্রিসে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরের সঙ্গে আটক থাকাকালীন অভিজ্ঞতার কথা উল্লেখ করে থুনবার্গ জানান, কারাগারে তাদের উপর দুর্ব্যবহার ও নির্যাতন করা হয়েছে। তবে তিনি জানান, প্রকৃত গল্পটি আরও ভয়াবহ।
এথেন্স আন্তর্জাতিক বিমানবন্দরে সমর্থকদের ফুল এবং ফিলিস্তিনের পতাকা হাতে স্বাগত জানানোর সময় থুনবার্গ আরও বলেন, “ইসরাইল উদ্দেশ্যপ্রণোদিতভাবে গণহত্যা চালাচ্ছে। একটি পুরো জাতিকে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হচ্ছে।”
তিনি জোর দিয়ে বলেন, “কেউ আর ভবিষ্যতে বলতে পারবে না যে আমরা জানতাম না।” এছাড়া তিনি মানুষদের আহ্বান জানান, গাজায় চলমান গণহত্যা বন্ধ করতে সকলকে এগিয়ে আসতে হবে।