1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
যুদ্ধবিরতি আলোচনার মধ্যেও থেমে নেই ইসরায়েলি হামলা - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

যুদ্ধবিরতি আলোচনার মধ্যেও থেমে নেই ইসরায়েলি হামলা

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৬০ বার পঠিত
রক্তক্ষয় থামাতে আলোচনায় ইসরায়েল-হামাস

অনলাইন ডেস্ক ,

ফিলিস্তিনের গাজায় রক্তপাতের অবসান ঘটাতে যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে পরোক্ষ আলোচনা শুরু হয়েছে। আলোচনায় আশার আলো দেখছেন মধ্যস্থতাকারীরা, তবে মাঠে থেমে নেই ইসরায়েলি হামলা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাজার বিভিন্ন এলাকায় নতুন করে বোমাবর্ষণ চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এতে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন খাদ্য ও ত্রাণ সংগ্রহ করতে গিয়ে আইডিএফের গুলিতে প্রাণ হারান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সাহায্যপ্রার্থীদের লক্ষ্য করে ইসরায়েলি সেনারা সরাসরি গুলি চালিয়েছে।

যুদ্ধবিরতির প্রস্তাবে হামাস নীতিগত সম্মতি দেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় হামলা বন্ধের আহ্বান জানান। কিন্তু ইসরায়েল সেই আহ্বান অগ্রাহ্য করে নতুন করে হামলা চালায়। ফলে নতুন করে প্রাণ হারিয়েছেন আরও ১০৪ জন ফিলিস্তিনি।

এরই মধ্যে মিশরের রেড সি উপকূলীয় শহর শারম এল-শেখে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় ইস্যুতে শুরু হয়েছে ইসরায়েল-হামাসের পরোক্ষ আলোচনা। সোমবার (৬ অক্টোবর) শুরু হওয়া এই বৈঠক নিয়ে নিশ্চিত করেছে মিশরের রাষ্ট্রীয় গোয়েন্দা সংযুক্ত সংবাদমাধ্যম ‘আল কাহেরা নিউজ’।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনার অংশ হিসেবেই বন্দি বিনিময় ও প্রাথমিক শর্ত তৈরির বিষয়ে আলোচনা করছে দুই পক্ষ। এই আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে মিসর ও কাতার।

একজন মিশরীয় কর্মকর্তা জানান, বিকেলে শারম এল-শেখে অনুষ্ঠিত বৈঠকে ইসরায়েলি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন রন ডারমার, আর হামাসের প্রতিনিধিত্ব করছেন সংগঠনের জ্যেষ্ঠ নেতা খালিল আল-হাইয়া।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..