বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
অনলাইন ডেস্ক ,
ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী পাকিস্তানকে সতর্ক করে বলেছেন, যদি তারা সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত থাকে, তাহলে তার ভৌগোলিক অস্তিত্বের নিরাপত্তা ঝুঁকিতে পড়বে। শুক্রবার রাজস্থানের অনুপগড়ে একটি সেনা পোস্ট পরিদর্শনকালে তিনি এই মন্তব্য করেন।
জেনারেল দ্বিবেদী বলেন, “ভারত পাকিস্তানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে। সন্ত্রাসবাদে আর মদদ দেওয়া চলবে না। বিশ্বের মানচিত্রে টিকে থাকতে চাইলে পাকিস্তানকে এখনই রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাস বন্ধ করতে হবে।”
তিনি আরও উল্লেখ করেন, “অপারেশন সিঁদুর ১.০-তে আমরা সংযম দেখিয়েছিলাম, এবার তা আর হবে না। আমরা এমন পদক্ষেপ নেব যা পাকিস্তানকে ভাবতে বাধ্য করবে—তারা কি বিশ্ব মানচিত্রে তার অবস্থান ধরে রাখতে চায়?”
সেনাপ্রধানের মন্তব্য সীমান্তবর্তী সন্ত্রাস ও রাষ্ট্র-সমর্থিত সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের কঠোর প্রতিক্রিয়ার ইঙ্গিত বহন করে। তিনি জানিয়েছেন, ভারতের ধৈর্যের সীমা আছে এবং উসকানি অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও শক্তিশালী সামরিক প্রতিক্রিয়া নেওয়া হতে পারে।
জেনারেল দ্বিবেদী স্পষ্ট করে বলেন, ভারতীয় বাহিনী যে কোনো পরিস্থিতির জন্য পুরোপুরি প্রস্তুত। রাষ্ট্র-সমর্থিত সন্ত্রাসের সঙ্গে কোনো আপোষ হবে না এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটে পাকিস্তানকে তার পদক্ষেপ পুনর্বিবেচনা করতে হবে।