1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
অবশেষে ঢাকার জেলা জজ বদলি - Janatar Jagoron

অবশেষে ঢাকার জেলা জজ বদলি

  • সর্বশেষ আপডেট: শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১৬৩ বার পঠিত
অবশেষে ঢাকার জেলা জজ বদলি

ঢাকার জেলা জজ বদলি, নতুন অধ্যায়ের সূচনা রংপুরে!
অনলাইন ডেস্ক

ঢাকার জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিনকে অবশেষে বদলি করা হয়েছে। তাকে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারকের দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) আইন মন্ত্রণালয় এই বদলির প্রজ্ঞাপন জারি করেছে।

গত ফ্যাসিস্ট সরকারের আস্থাভাজন হিসেবে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ঢাকার জেলা ও দায়রা জজের দায়িত্ব পান তিনি। সেই সময় তিনি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি পদও গ্রহণ করেন। তবে গত ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর নির্বাচনের মাধ্যমে অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন হলে তিনি সভাপতি পদ হারান।

ফ্যাসিস্ট সরকারের আমলে গুরুত্বপূর্ণ পদ পাওয়ার পরও দীর্ঘ সময় দায়িত্ব পালন করায় আদালত পাড়ায় সমালোচনার ঝড় ওঠে। অভিযোগ রয়েছে, সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের আস্থাভাজন হিসেবে ঢাকার জেলা ও দায়রা জজ পদে নিয়োগ পান তিনি। এছাড়া কিশোরগঞ্জের ভৈরবের বাসিন্দা হওয়ায় সাবেক এমপি ও ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের কাছেও তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। জানা গেছে, আনিসুল হক বিচার বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ন্ত্রণের মাধ্যমে নানা দুর্নীতিতে লিপ্ত ছিলেন।

বিচারক হেলাল উদ্দিন ১৯৯৫ সালে নারায়ণগঞ্জে সহকারী জজ হিসেবে বিচার বিভাগে যোগদান করেন। এর পর গোপালগঞ্জ, রাজবাড়ি, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, ফেনী, মুন্সিগঞ্জ, ময়মনসিংহের বিভিন্ন আদালতে বিচারকের দায়িত্ব পালন করেন। পরে ফরিদপুর, ময়মনসিংহ ও কুমিল্লার জেলা জজের দায়িত্ব পালন শেষে গত বছর ফেব্রুয়ারিতে ঢাকায় জেলা জজ হিসেবে নিয়োগ পান। তিনি ২০২৭ সালের ১ অক্টোবর অবসর গ্রহণ করবেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..