1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
খালি পেটে ডাবের পানি খেলে শরীরে যা ঘটে - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

খালি পেটে ডাবের পানি খেলে শরীরে যা ঘটে

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ১২০ বার পঠিত
ডাবের পানি

সকালে ডাবের পানি, স্বাস্থ্য ও শক্তির চাবিকাঠি!
অনলাইন ডেস্ক

ডাবের পানি হলো একটি সুস্বাদু ও উপকারী প্রাকৃতিক পানীয়, যা দ্রুত শক্তি জোগায়। কিন্তু আপনি কি জানেন, নিয়মিত খালি পেটে ডাবের পানি খেলে কী কী ভালো হয়? আসলে সকালে খালি পেটে ডাবের পানি পান করলে এর উপকারিতা অনেক গুণ বেড়ে যায়। চলুন জেনে নিই, খালি পেটে ডাবের পানি পান করলে শরীরে কী কী পরিবর্তন হয়-

১. বিপাক প্রক্রিয়া ত্বরান্বিত করে
যদি আপনার মেটাবলিজম ধীরগতির হয়, তাহলে ডাবের পানি দারুণ উপকারি হতে পারে। কারণ খালি পেটে এটি পানে পাচনতন্ত্র সক্রিয় হয়ে দ্রুত কাজ শুরু করে, যা বিপাক বৃদ্ধিতে সাহায্য করে। ডাবের পানিতে ক্যাটালেস ও ডিহাইড্রোজেনেস নামক এনজাইম থাকে, যা শরীরের বিপাকীয় প্রক্রিয়ায় সহায়তা করে।

২. হৃদরোগের ঝুঁকি কমায়
খালি পেটে এক গ্লাস ডাবের পানি হৃদযন্ত্রের জন্য বিশেষ উপকারী। কারণ এতে প্রচুর পরিমাণ পটাসিয়াম থাকে, যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হৃদপিণ্ডের ওপর চাপ কমায়। ওয়েস্ট ইন্ডিয়ান মেডিকেল জার্নালের গবেষণায় দেখা গেছে, উচ্চ রক্তচাপযুক্ত প্রাণীর রক্তচাপ কমাতে এটি কার্যকর।

৩. শক্তি ও উদ্দীপনা বৃদ্ধি করে
ডাবের পানিতে থাকা প্রাকৃতিক শর্করা ও ইলেক্ট্রোলাইট শরীরে দীর্ঘস্থায়ী শক্তি যোগায়। এটি সাধারণ পানির তুলনায় অনেক বেশি কার্যকর হাইড্রেটিং। গবেষণায় প্রমাণিত হয়েছে, ব্যায়ামের পর এ পানীয় শক্তি ফিরে পাওয়ার ক্ষেত্রে অত্যন্ত কার্যকর।

৪. ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে
সবাই তো চায় পরিষ্কার ও ঝকঝকে ত্বক। সকালে খালি পেটে ডাবের পানি পেলে ত্বক থাকে আরও বেশি স্বচ্ছ ও প্রাণবন্ত। এতে রয়েছে প্রদাহ-বিরোধী উপাদান এবং সাইটোকাইন, যা বার্ধক্য প্রক্রিয়া ধীর করে এবং কোষ মেরামত করে।

৫. ইলেক্ট্রোলাইট ভারসাম্য বজায় রাখে
আপনি যদি এখনও এই অভ্যাসে না আসেন, তবে আজই ডাবের পানি সকালের রুটিনে যোগ করুন। নিয়মিত পান করলে শরীরের ইলেক্ট্রোলাইট ভারসাম্য রক্ষা পায় এবং আপনি নিজেই তার পরিবর্তন দেখতে পাবেন।

গণমাধ্যম থেকে জানা গেছে, খালি পেটে ডাবের পানি পান করার এই স্বাস্থ্য উপকারিতা অনেকেরই অজানা। তাই আজ থেকেই শুরু করুন, পেয়ে যান প্রাকৃতিক স্বাস্থ্যসেবার এক অনন্য সুযোগ।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..