1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
করোনা নিয়ে সতর্কবার্তা : জনসমাগমে মাস্ক পরার নির্দেশনা - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

করোনা নিয়ে সতর্কবার্তা : জনসমাগমে মাস্ক পরার নির্দেশনা

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ২৬৪ বার পঠিত
করোনা নিয়ে সতর্কবার্তা

করোনা ফিরে এলো, মাস্ক ছাড়া জনসমাগম নয়!
অনলাইন ডেস্ক

দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের হার ফের বেড়েই চলছে। এ উদ্বেগজনক পরিস্থিতিতে জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে জনসমাগমপূর্ণ স্থানে মাস্ক পরিধানের আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের জনসমাগম এড়িয়ে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।

শুক্রবার (৬ জুন) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ পাঠানো এক বার্তায় এই তথ্য গণমাধ্যমে জানান।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধির কারণে জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক ব্যবহারে সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। প্রবীণ ও অসুস্থদের ভিড় এড়িয়ে চলার পরামর্শ অত্যন্ত জরুরি।’

স্বাস্থ্য বিশেষজ্ঞরাও সতর্ক করে বলেছেন, এই সময়ে এসব সতর্কতা গ্রহণ করা খুবই প্রয়োজন। তারা ব্যক্তিগত সুরক্ষা হিসেবে নিয়মিত হাত ধোয়া, স্যানিটাইজার ব্যবহার এবং ভিড় এড়িয়ে চলার গুরুত্ব গুরুত্ব আরোপ করেছেন।

সরকারি সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন জেলায় নতুন করে কোভিড-১৯ শনাক্তের সংখ্যা বাড়ছে। এ অবস্থায় জনগণের কাছে সরকারের এই সতর্কতা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং স্বাস্থ্যবিধি মেনে চলায় বিশেষ মনোযোগ দেওয়া হচ্ছে।

এদিকে, গত ৫ জুন স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..